চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা ছেলেসহ আহত ৫

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৮, ২০২৫ | ৯:২৮
Link Copied Successfully!

চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় পৌরসভার ড্রেনের গ্যাসে বিস্ফোরণ ঘটে মা তন্নী আক্তার (৩৫), ছেলে
রোহান (৮) ও আরেক শিশু মোঃ. রাহিম (৮) আহত হয়েছে।

রোববার (১৮ মে) দুপুরে কদমতলা পৌরসভার কমিউনিটি হলের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

আহত তন্নী আক্তার শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদ এর স্ত্রী। আহত রোহান ওই এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদ্রাসা ইকরা বিভাগের ছাত্র।

বিজ্ঞাপন

অপর আহত শিশু রাহিম গুনরাজদী এলাকার মো. হান্নানের ছেলে। সে একই মাদ্রাসায় একই বিভাগে ছাত্র।

স্থানীয়রা জানায়, মাদ্রাসা ছুটি হওয়ার পর মা ছেলে এবং ওই শিশু ঘটনাস্থল দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই সময় হঠাৎ করে পৌরসভার ড্রেনে বায়ো গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে তারা ৩ জনেই কম বেশি আহত হয়।

তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

বিজ্ঞাপন

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, আহত মা ছেলে দুই জনকে ভর্তি দেয়া হয়েছে এবং পর্যযবেক্ষনের জন্য রাখা হয়েছে। আর আহত অপর শিশুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে ঘটনার পর চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

ফায়ার সার্ভিস ও পৌর কর্তৃপক্ষ জানান, ড্রেনেজ লাইন সম্পূর্ণভাবে পরিস্কার রয়েছে। কি ভাবে এখানে বিস্ফোরণ ঘটেছে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর আলাদা টিম এই বিষয়ে কাজ করবে। তবে ড্রেনেজে লাইনে গ্যাস কিংবা বিস্ফোরক দ্রব্যের কারণে বিস্ফোরণ ঘটতে পারে এমন কোন উপসর্গ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন