মতলবে ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৩, ২০২৫ | ১০:১৮
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ২জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সাথে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, চাপাতি, কাঁচি (কাটার), লোহার রড, মোবাইল সেট, পিকআপ গাড়ী উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান মতলব উত্তর থানা পুলিশ।

পুলিশ জানায়,  শনিবার থানার এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স ফরাজীকান্দি ইউপির চরমাছুয়া বাদামতলী বেড়িবাঁধ সড়কের উপর ডাকাতির প্রস্তুতিকালে নোয়াখালী কবিরহাট উপজেলার গুল্লাখালী গ্রামের আব্দুল হালিমের ছেলে ডাকাত দলের সদস্য মো. সোহেল রানা প্রধান সোহেল ডাকাত (৪০) ও সোনাইমুড়ী উপজেলার সরগনতা গ্রামের মৃত আলী আজমের ছেলে মো. জাবেদ (৩৭) গ্রেপ্তার করেন।

এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ছুরি, যাহার হাতল, ১টি কাঠের বাটযুক্ত স্টীলের তৈরী চাপাতি, ১টি স্টীলের তার ও তালা কাটার বিশেষ কাঁচি (কাটার), ১টি একটি ৫ সুতার লোহার রড, ১টি লোহার তৈরী মেশিনারী রড, ২টি মোবাইল ফোন, ১টি নীল ও হলুদ রংয়ের পিকআপ গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১২-৬৬৯২ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফরাজীকান্দি ইউনিয়নের  চরমাছুয়া বাদামতলী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। তারা মূলত ডাকাতির প্রস্তুতি নেয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায় চক্রের সদস্যরা বিভিন্ন এলাকার মার্কেট, গণপরিবহন, বিভিন্ন অনুষ্ঠানের আশপাশে সুযোগ বুঝে ডাকাতি করতো। তাদের বিরুদ্ধে ডাকাতি আইনে মামলা নিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা