১৭ বছর পরে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ঘনিয়ারপাড় মাঠে বিএনপির সমাবেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১, ২০২৫ | ১১:০৯
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহাসিক ঘনিয়ারপাড় মাঠে আগামী ৩ এপ্রিল বিএনপি’র সমাবেশ ও পৌর বিএনপির ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। সভাপতিত্ব করবেন ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন মোল্ল্যা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির প্রধান ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে ঘনিয়ারপাড়ের মাঠ ও স্টেজ পরিদর্শন করেন বিএনপির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন মোল্ল্যা, পৌর তাতী দলের সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য এইচএম জমির হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহআলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, পৌর যুবদলের নেতা ইদ্রিস আলী, জাকির হোসেন, ছাত্রদল নেতা জুম্মান হোসেন প্রমুখ।

টেস্ট পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের আমরা বাড়িতে ঘুমাইতে পারিনি, ঈদ করতে ও মৃত ব্যক্তির জানাযায় অংশগ্রহণ করতে দেয়নি। মিথ্যা মামলা হামলা দিয়ে আমাদেরকে বহু নির্যাতন করেছে আওয়ামী হায়না বাহিনী। ৫ আগষ্ট হাসিনা তার দলবল নিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন। এরপর থেকেই মতলব উত্তর সহ সারা বাংলাদেশে আনন্দ বিরাজ করছে। এবার উৎসবমুখর পরিবেশে মানুষ ঈদ উদযাপন করতে পেরেছে।

তারা আরো বলেন, ১৭ বছর পরে এই ঐতিহাসিক ঘনিয়ারপাড় মাঠে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হবে। এই মাঠে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাঠে এসেছিলেন। এই মাঠে বিএনপির অনেক জনসভা অনুষ্ঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ৩ এপ্রিল বিকেলে এই মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা তানভীর হুদা। উক্ত জনসভায় আপনারা সবাই উপস্থিত হয়ে জনসমাবেশ সার্থক ও সাফল্যমন্ডিত করবেন। এই প্রত্যাশা রইল আপনাদের প্রতি।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা