স্বামী ঈদের নামাজ পড়ে এসে দেখেন স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৩১, ২০২৫ | ৮:৩০
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুল হাকিম মোল্ল্যার ওপর অভিমান করে রুনা আক্তার (২১) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (৩১ মার্চ) সকালে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ঠেটালিয়া মোল্ল্যা বাড়িতে এ ঘটনা ঘটে।
লাশ উদ্ধার করে সোমবার দুপুরে ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এটা হত্যা নাকি আত্মহত্যা এই নিয়ে চলছে এলাকায় গুঞ্জন। তবে তদন্ত সাপেক্ষে রহস্য উদঘাটন করবে বলে জানিয়েছেন থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুনা আক্তারের স্বামী মো. হাকিম মোল্ল্যা সকালে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে ঈদগাহ মাঠে চলে যান। নামাজ শেষে অনুমান ৯ ঘটিকায় বাড়ীতে এসে দেখে ঘরের দরজা বন্ধ। পরবর্তীতে অনেক ডাকাডাকি করেও যখন ঘরের দরজা খোলছেনা তখন তার ডাকা চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখে  রুনা আক্তার খাটের উপর সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, স্বামী সাথে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারেন রুনা আক্তার। লাশ উদ্ধার করে সোমবার দুপুরে ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আসল কারন জানা যাবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা