হাজীগঞ্জের পশ্চিম বড়কুল ইউনিয়নে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৩, ২০২৫ | ১১:১২
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২৩ মার্চ) পশ্চিম বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর কাছিমিয়া ফাজিল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়ন শাখা।
আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন।
তিনি তার বক্তব্যে বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেটি সুন্দরভাবে গড়ে তোলা আমাদেরই দায়িত্ব। রমজানের তাৎপর্য নিজেদের মধ্যে ধারণ করে সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সমাজের সকলকে সাথে নিয়ে এবং সকল রাজনৈতিক কি মতভেদ দূর করে দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
আমরা সবাই মিলে আন্দোলন করে যেই ফ্যাসিবাদ দূর করেছি, সেই ফ্যাসিবাদ আর যেন আমাদের সমাজে তৈরি না হয়। সেটি নিশ্চিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। রাষ্ট্রে যেসব সমস্যাগুলোর কারণে বারবার স্বৈরাচার ও ফ্যাসিবাদের সৃষ্টি হয়। সেগুলো সংস্কার করতে হবে। যেন দুর্নীতিবাজ ও সন্ত্রাসরা জনপ্রতিনিধি হতে না পারে সেগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। সকল কিছু সংস্কার করে দ্রুত একটি নির্বাচনের জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের সভাপতি মুফতি মোহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন হেলাল, রামচন্দ্রপুর কাছিমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শামছুদ্দিন, হাজীগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়াহ সম্পাদক মোহাম্মদ কামাল গাজী, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ ইমরান মাজহারী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন