
মাজারে হামলায় জড়িতদের গ্রেফতার ও পুন:সংস্কারের দাবী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের


সারাদেশে মাজারে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও পুন: সংস্কারের দাবী জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ সউম আবদুস সামাদ। শনিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ছাত্রসেনার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এই দাবী জানান।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে মাজার ও ইসলামী কৃরতিগুলো সংস্কার করতে হবে। অবলম্বে সরকারী ব্যবস্থাপনায় সেগুলো সংস্কার করা হোক।
এছাড়া বর্তমান সরকারের কাছে সংস্কারের পাশাপাশি নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা চেয়ে তিনি বলেন, অতীতের মতো রাতের ভোট ও বিনা ভোটের নির্বাচন চান না বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।


ছাত্রসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আবু সুফিয়ান আল কাদেরীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বর্নাঢ্য রেলী নিয়ে চাঁদপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছাত্রসেনা ও দলীয় নেতৃবৃন্দ।


























