‘মিঠা পানিতে ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে’

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৪ | ৩:২৯
Link Copied Successfully!

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেছেন, ইলিশ সামুদ্রিক মাছ। ডিম ছাড়ার জন্য মিঠা পানিতে আসে। তাই প্রজনন সময়ে ইলিশকে ডিম ছাড়ার জন্য সুযোগ করে দিতে হবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের সকলকে সমন্বয় করে কাজ করতে হবে। তাহলে আমরা দেশের চাহিদা মিটিয়ে ইলিশ বিদেশে রপ্তানি করতে পারব।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে শহরের বিআইডব্লিউটি এর মোড় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের জেলা কার্যালয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসপি বলেন, পুলিশের আগের কার্যক্রম আর এখনকার কাজ এক হবে না। এ অঞ্চলে এখন যারা দায়িত্বে প্রায় সকলেই নতুন। আমরা চাইবো বিগত দিনের সকল কার্যক্রম পর্যালোচনা করে নতুনভাবে কাজ করার জন্য। নৌপথ সার্বিকভাবে নিরাপদ রক্ষার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও সেনাবাহিনীসহ টাস্কফোর্স এর অভিযান অব্যাহত থাকবে। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ যাতে নিরাপদে ডিম ছাড়তে পারে সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করব।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মা ইলিশ রক্ষা অভিযানের বিষয়ে আপনারা অভিজ্ঞতার আলোকে তথ্য ও পরামর্শ দিবেন। আপনাদের কাছ থেকে সঠিক তথ্য পেলে আমাদের কাজ করার জন্য সুবিধা হবে।

পুলিশ সুপার বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় ইতোমধ্যে প্রশাসনের সকল বিভাগ জেলে, মৎস্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলছেন। একটি বড় সাইজের ইলিশ কমপক্ষে ১ কোটি ডিম দেয়। এর ১০ ভাগ রক্ষা হলেও আমাদের ইলিশের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি এই অঞ্চলে নতুন এসেছি। কাজের বিষয়ে আমাদের ভুল ত্রুটি হতে পারে। আপনারা আমাদেরকে তা অবশ্যই জানাবেন। সামনে শারদীয় দুর্গাপূজা এবং মা ইলিশ রক্ষার দুটি বড় ধরনের কাজ। এসব কাজ সম্পন্ন হলে চাঁদপুর নৌ অঞ্চল সার্বিকভাবে নিরাপদ রাখার জন্য পরবর্তীতে আবারো আমরা মতবিনিময়ে বসবো।

সহকারি পুলিশ সুপার মোঃ ইমতিয়াজ আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হানিফ।

আরো বক্তব্য দেন সাংবাদিক মির্জা জাকির, শাওন পাটোয়ারী, বোরহানউদ্দিন ডালিম, শরিফুল ইসলাম, ফরিদুল ইসলাম উকিল, বিপ্লব সরকার, মিজান লিটন, শাহরিয়া পলাশ, আকিবুল ইসলাম, মাইনুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় চাঁদপুর জেলা সদরে কর্মরত জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার