দেশের বর্তমান পরিস্থিতিতে মতলব উত্তরে শান্তি শৃংখলা রক্ষায় মতবিনিময় সভা

সুমন আহমেদ, মতলব
আপডেটঃ আগস্ট ৮, ২০২৪ | ৮:৫৬
Link Copied Successfully!
দেশের বর্তমান পরিস্থিতিতে মতলব উত্তর উপজেলায় শান্তি শৃংখলা রক্ষার বিষয়ে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৮ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার একে মিত্র চাকমার সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ সেনা বাহিনীর ক্যাপ্টেন আশিকুর রহমান,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন,উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মনির হোসেন, মতলব উত্তর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল বাশর,দৈনিক যুগান্তরের মতলব প্রতিনিধি ফারুক হোসেন,দৈনিক ইত্তেফাকের মতলব উত্তর উপজেলা প্রতিনিধি শামসুজ্জামান ডলার, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন সরকার, মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান,বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল আল মামুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সারাদেশে হামলা,ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও মতলব উত্তর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের আন্তরিক হস্তক্ষপে এ উপজেলায় খুববেশী মাত্রায় অঘটন ঘটেনি।উপজেলার কিছু কিছু এলাকায় ভাংচুর, লুটপাট ও অগ্নিসংগোগের কিছু ঘটনা ঘটলেও তা যেনো আর না হয় সে বিষয়ে উপজেলার সকল শ্রেনী পেশার মানুষকে আরো আন্তরিক হওয়ার আহবান জানানো হয়। উপজেলার প্রধান প্রধান সড়কে সেনাবাহিনী যেনো টহল দেয়। এই আপদকালীন সময়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে যেনো বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে শান্তিরক্ষায় কমিটি করা হয়।
অনুষ্ঠানে ক্যাপ্টেন আশিকুর রহমান বলেন, আপনাদের সেবা দিতে সহসায়ই আইন শৃংখলা বাহিনী থানায় আসবে কিন্তু বর্তমান সময়ে তাদের নিরাপত্তার বিষয়টি আপনাদেরকেই নিশ্চিত করতে হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলেচনা করে সম্ভব হলে সেনাবাহিনীর সাথে পুলিশকে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় টহল দেয়া হবে।ব্যাংক, মার্কেটসহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি আপনাদেরকেই নিশ্চিত করতে হবে। আপনাদের সহযোগীতায় সমাজের বিভিন্ন শ্রেনী পেশার  মানুষদের নিয়ে শান্তি শৃংখলা কমিটি করা হবে।আপনাদের এলাকায় কোথাও কোন সমস্যা হলে আপনাদের এলাকার সেনাবাহিনীর টীমকে ফোনে(০১৭৬৯-৩৩৩৫৯১)কল করুন ইনশাআল্লাহ আপরা চলে আসবো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন