সাহিত্য একাডেমির সদস্য বহাল রাখা’সহ পাঁচ দফা দাবিতে চাঁদপুর লেখক পরিষদের স্মারকলিপি পেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৩, ২০২৪ | ৪:৫৪
Link Copied Successfully!
সাহিত্য একাডেমির সকল সাধারণ সদস্য( যারা জীবিত) বহাল রাখা,  দ্বিতীয় দফায় প্রাথমিক সদস্য সংগ্রহের বিজ্ঞপ্তি আহবান, খোদ সাহিত্যকর্মী দ্বারা সাহিত্য একাডেমি পরিচালনা করা,  গঠনতন্ত্র অনুসরণপূর্বক কমিটি গঠনের  প্রক্রিয়া ও সাহিত্য একাডেমি পরিচালনা করা, সক্রিয় সাহিত্যকর্মীদের বিবেচনায় এনে সাহিত্য একাডেমির সৃজনশীল কাজগুলোতে সম্পৃক্ত করে নেয়ার ৫ দফা দাবিতে চাঁদপুর লেখক পরিষদ এর নেতৃবৃন্দ স্মারকলিপি পেশ করেন।
বৃহস্পতিবার দুপুরে  চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের নিকট স্মারকলিপি প্রদান করেন।
চাঁদপুর লেখক পরিষদের সভাপতি কবি, প্রাবন্ধিক ও গবেষক জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক, কবি ও আবৃত্তিশিল্পী খোকন চন্দ্র মজুমদারের নেতৃত্বে  এ সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মুহাম্মদ নূরুল ইসলাম রাজিব, প্রচার সম্পাদক সাইফুল খান রাজিব ও সদস্য প্রাবন্ধিক আবদুল গনি।
এ সময় জেলা প্রশাসক স্মারকলিপিটি মনোযোগসহকারে পড়ায় এবং স্মারকলিপিটি সাদরে গ্রহণ করায় নেতৃবৃন্দ তাকে ধন্যবাদ জানান।
স্মারকলিপির শুরুতে উল্লেখ আছে, চাঁদপুর লেখক পরিষদ চাঁদপুর শহরে ২০০৫ সালের ৩০ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।  সাহিত্য একাডেমি অন্যত্র দিয়ে দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চাঁদপুর লেখক পরিষদ ২০০৯ সালে তৎকালীন জেলা প্রশাসককে স্মারকলিপি পেশ করেন। অবশেষে সাহিত্য একাডেমি সাহিত্যকর্মীদের কাছেই থেকে যায়।
স্মারকলিপির অপর এক অংশে লেখা আছে,চাঁদপুর জেলার সাহিত্যকর্মীদের প্রাণের সংগঠন সাহিত্য একাডেমি।  প্রতিষ্ঠানটি গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়নি ২০১২ সাল থেকে অন্তত ১০ বছর যাবৎ । ২০১২ সালের আগেও অনেকগুলো বছর একই হালে অতিবাহিত হয়েছিলো। আমাদের দেখা মতে, কখনই সন্তোষজনকভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হয় নি। বলতে গেলে, বেশিরভাগ সময়ই অসাংগঠনিকভাবেই চলে আসছে।
সাধারণ সদস্য ( যারা জীবিত) বিষয়ে স্মারকলিপিতে বলা আছে , ২০১২ সালে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্বে যারা সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন- এ যাবৎ তাদের নিয়ে কোন একটি সাধারণ সভা করার উদ্যোগ নেয়া হয়নি। ফলে এসব সাধারণ সদস্য বিষয়ে নিষ্ক্রিয়তার প্রশ্ন  তুলে যাতে বাদ না যায় সে ধরনের সিদ্ধান্ত নিলে যথাযথ হবে। আরেক দফা প্রাথমিক সদস্য সংগ্রহ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের জন্য স্মারকলিপিতে  আহবান করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা