চাঁদপুরে লঞ্চঘাটে যাত্রীদের হয়রানি, ফের গ্রেপ্তার সাত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৪, ২০২৪ | ১২:৫৫
Link Copied Successfully!

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের ব্যগ ধরে টানাটানিসহ হয়রানি করার কারণে আবারও সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার ৭ চালককে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

সোমবার (৩ জুন) ভোরে লঞ্চঘাটে নৌ পুলিশ দায়িত্ব পালন অবস্থায় এসব চালকরা এ ধরণের কর্মকান্ডে লীপ্ত হলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার চালকরা হলেন-মো. জসিম (৪২), মো. এরশাদ পাটোয়ারী (৪৫), মোঃ হাসান গাজী (২৫), মো. মামুন খন্দকার (৩৫), মোঃ কবির গাজী (২৫), মো. নজরুল ইসলাম গাজী (৩৫) ও মো. জহির গাজী (২৫)। এদের বাড়ি চাঁদপুর সদর ও হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।

বিজ্ঞাপন

ওসি কামরুজ্জামান বলেন, আজ ভোরে লঞ্চ টার্মিনালে নৌ পুলিশ দায়িত্বরত অবস্থায় সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা যাত্রীদের হয়রানি, ব্যগ ধরে টানাটানি ও চিৎকার চেচামেচি হৈ চৈ করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করে করে। যে কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আটকদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানায় ননএফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২