
মতলবে কন্যা শিশু দিবস পালিত
Link Copied Successfully!

“আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব দক্ষিণে জাতীয় কন্যা শিশু দিবস ২০২০ পালিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও মায়েদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে সভায় কন্যা শিশুদের স্বাস্থ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ মেহেলিনা হোসেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা,তথ্য সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার প্রমুখ।
পরে স্কুল শিক্ষার্থীদের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।



























