হাজীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৮, ২০২৪ | ৮:১৩
Link Copied Successfully!

‘নারী সমধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হাজীগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা চত্ত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা কিশোর-কিশোরী ক্লাব আবৃত্তি শিক্ষক সাকের চৌধুরী ইভার উপস্থাপনায় সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন বিবি হাওয়া ও গীতা থেকে পাঠ করেন, নন্দীতা দাস।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আঞ্জুমান ভানু।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল গণি, নারী উদ্যোক্তা রাশেদা বেগম প্রমুখ।

এসময় কবিতা আবৃত্তি করেন, কিশোর কিশোরী ক্লাবের সদস্য নিলিমা আফসান এবং সমবেত কন্ঠে গান পরিবেশ করেন, ক্লাবের সংগীত শিক্ষক মিলি সাহা ও নন্দীতা দাসসহ অন্যান্য সদস্যরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, আফতাবুল ইসলাম হোসেনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা