
হাজীগঞ্জের সহকারী কমিশনারকে সাংবাদিকদের বিদায় সংবর্ধনা
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিককে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়। এ সময় হাজীগঞ্জের সাংবাদিকরা বদলিজনিত বিদায় সংবর্ধনায় ফুলেল শুভেচছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, দৈনিক কালের কন্ঠের হাজীগঞ্জ প্রতিনিধি ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, সাপ্তাহিক ত্রি- নদীর সম্পাদক ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ, দৈনিক যায়যায় দিনের হাজীগঞ্জ প্রতিনিধি ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, দৈনিক ইলশেপাড়ের বুরো ইনচার্জ হাবিব উল্যাহ, দৈনিক চাঁদপুর সময়ের প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক শপথের হাজীগঞ্জ প্রতিনিধি রিয়াজ শাওন, সাংবাদিক হাবিব উল্যাহ বুলবুল, জহির হোসেন, মোশাররফ হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমূখ।
একই দিনে সাংবাদিকরা পৃথক পৃথকভাবে তাকে ফুলেল সংবর্ধনায় বিদায় জানান । অনুষ্ঠানে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক সকলকে ধন্যবাদ জানান। কর্মজীবনে সকলের সহযোগিতা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।








