
চাঁদপুরে আধুনিক চক্ষু হাসপাতাল সীলগালা, দুই ডায়াগনষ্টিকের জরিমানা
Link Copied Successfully!

চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় ‘চাঁদপুর আধুনিক চক্ষু হাসপাতাল’ নামে প্রতিষ্ঠানকে সীলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেডি এইড ও মডেল ডায়াগনষ্টি সেন্টার নামে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, দুপুরে শহরের চেয়ারম্যানঘাট এলাকার ‘চাঁদপুর আধুনিক চক্ষু হাসপাতাল’ নামে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র ও নিবন্ধন না থাকায় সীলগালা এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রী শহীদ মিনারের বিপরীতে মেডিএইড ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে মডেল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন জানান, প্রাইভেট ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতাল নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে শহরের তিন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন।

























