
হাজীগঞ্জে কোরআনে হাফেজা হলেন সুম্মিয়া আলম সারা
Link Copied Successfully!


হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শুকুর আলম শুভর মেয়ে ১২ বছর বয়সী সুম্মিয়া আলম সারা ১৮ মাসে পবিত্র কুরআনে ৩০ পারা মুখস্থ করে হাফেজা হয়েছেন।
সুম্মিয়া আলম সারা হাজীগঞ্জ উপজেলার পৌর মকিমাবাদ ৪নং ওয়ার্ড কাশারি বাড়ির।
সুম্মিয়া হাজীগঞ্জ যিন-নূরানী মহিলা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী।


সকলের নিকট দোয়া চেয়ে শুকুর আলম শুভ জানান, মেয়েকে সাধারণ শিক্ষার পাশাপাশি আরবি ভাষা ও কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করি। কঠোর প্রচেষ্টায় মাত্র তিন বছরে পবিত্র কোরআন মুখস্ত করেছে সে। আল্লাহ-তায়ালা যেন তাকে কুরআনের খেদমত করার এবং কুরআনের বাণী মানুষের নিকট পৌঁছাতে পারে সেই তৌফিক দান করেন।
উল্লেখ্য যিন-নূরানী মহিলা মাদ্রাসা হতে এক সাথে ৬ জন ছাত্রী হাফেজা হয়ে বের হবে।








