দৈনিক ২৫০ শিশু রোটা ভাইরাস নিয়ে মতলব হাসপাতালে ভর্তি হচ্ছে

হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১২, ২০২৪ | ৯:৪৭
Link Copied Successfully!

শীত মৌসুমে রোটা ভাইরাসে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে চাঁদপুরের মতলব আইসিডিডিআরবি হাসপাতাল। দেশের দক্ষিণাঞ্চলের একমাত্র ডায়রিয়া রোগীদের আইসিডিডিআরবির এই চিকিৎসা সেন্টারে শিশুদের চিকিৎসা সেবার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত চিকিৎসক ও জনবল নিয়োগ করা হয়েছে। তবে, অভিভাবকদের আতংকিত না হয়ে স্থানীয় সরকারি হাসপাতাল বা মতলব হাসপাতালে নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

হাসপাতালের দেয়া পরিসংখ্যানে জানা গেছে, অতীতের সব রেকর্ড অতিক্রম করে গেলো ডিসেম্বর মাসে রোটা ভাইরাসে আক্রান্ত ৯ হাজার ৩৩ শিশু চিকিৎসা নিয়েছে চাঁদপুরের মতলব আইসিডিডিআরবি হাসপাতালে। ২০২২ সালের ডিসেম্বরে চিকিৎসা নিয়েছিল ৭ হাজার ৫শ ৫১ শিশু। নতুন বছরের প্রথম দশ দিনে ভর্তি হয়েছে ২ হাজার ৩শ ৮০ শিশু। শীত মৌসুমে গড়ে দৈনিক ২৫০ থেকে ৩০০ রোগী ভর্তি হচ্ছে। চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, শরীয়তপুর ও মুন্সীগঞ্জ জেলার প্রায় ৩৫ টি উপজেলা থেকে প্রতিনিয়ত ছুটে আসে রোগীরা। দুই বছরের কম বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। দূর-দূরান্ত থেকে ছুটে আসা শিশুদের অভিভাবকেরা এখানে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট।

চাটখিল ও লক্ষীপুর থেকে সেবা নিতে আসা রোগীর অভিভাবকেরা পপুলার বিডিনিউজকে বলেন, শীতের এই মৌসুমে হঠাৎ বমি, জ্বর, পাতলা পায়খানা শুরু হয় শিশুদের। প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নেয়া হলেও নিয়ন্ত্রণে আসছে না। মতলব ডায়রিয়া হাসপাতালে ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টা চিকিৎসা সেবা দেয়ার পর সুস্থ হয়ে বাড়ী ফিরছেন তারা।

বিজ্ঞাপন

আইসিডিডিআরবি মতলব হেলথ রিসোর্স সেন্টারের জৈষ্ঠ্য মেডিকেল অফিসার ডা. চন্দ্র শেখর পপুলার বিডিনিউজকে বলেন, এই ভাইরাসে আক্রান্ত হওয়া শিশুদের ৫ থেকে ৭ দিন সময় লাগে সুস্থ হয়ে উঠতে। তবে আতংক হওয়ার কিছু নেই বলে জানান হাসপাতালের চিকিৎসক।

আইসিডিডিআরবি মতলব হেলথ রিসোর্স সেন্টারের হেড ডা. মো.ডা. মো. আলফজল খান পপুলার বিডিনিউজকে বলেন, হাসপাতালের ইতিহাসে এই প্রথমবার ডিসেম্বর মাসে সর্বাধিক রোগী ভর্তি হয়েছে। যা স্বাভাবিকের তুলনায় তিনগুণ বেশি রোগী। প্রায় ৩৫ টা উপজেলা থেকে নিয়মিত রোগী আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত চিকিৎসক ও জনবল নিয়োগ করার কথা জানান হাসপাতালের এই শীর্ষ কর্মকর্তা।

তিনি আরো জানান, শীতকালে শিশুদের সাধারণত রোটা ভাইরাস হয়ে থাকে। ভর্তি হওয়া ৮৫ ভাগ রোগীই রোটা ভাইরাসে আক্রান্ত। বুকের দুধ ও স্বাভাবিক খাবার দিতে হবে। আতংকিত হওয়ার কারণ নাই।

বিজ্ঞাপন

হাসপাতালের পরিসংখ্যানে রোটা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, কচুয়া, বরুড়া, বুড়িচং, চান্দিনা, মুরাদনগর, লক্ষীপুর সদর ও চাটখিল উপজেলা। আগামী ফেব্রুয়ারী থেকে রোটা ভাইরাসে আক্রান্তের হার কমবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে শীত মৌসুমে অভিভাবকদের শিশুদের প্রতি যত্মশীল ও সচেতনতা বাড়ানোর তাগিদ চিকিৎসকদের।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা