ক্ষোভে বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে গেলো প্রাণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৪, ২০২৩ | ৭:৫০
Link Copied Successfully!

ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করতে না দেয়ায় ক্ষুব্ধ হয়ে ব্যাডমিন্টন কোর্টের বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইয়াছিন (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু বরণ করেছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইয়াছিন গজারিয়া গ্রামের ইউছুফ মিজি ও কহিনুর বেগম দম্পত্তির ছোট ছেলে।

সে দক্ষিণ গজারিয়া সালেহা দ্বীনিয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজু বিভাগের ছাত্র।

বিজ্ঞাপন

জানা গেছে, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া গ্রামের মিজির বাড়ির পশ্চিম পার্শ্বের বালুর মাঠে একটি ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরি করে স্থানীয় শিশুকিশোররা।

বুধবার (২২ নভেম্বর) রাতে ব্যাডমিন্টন খেলায় ইয়াছিনকে খেলতে না দেয়ায় তার মনঃক্ষুণ্ন হয়। রাগের বশিভূত হয়ে ইয়াছিন পরের দিন সকালে ব্যাডমিন্টন কোর্টের বিদ্যুৎ লাইন কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।

স্থানীয় ইউপি সদস্য মাইনুল ইসলাম রাসেল ইয়াছিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন