সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে

চাঁদপুরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল নৌবাহিনী জাহাজ ‘অতন্দ্র’

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২১, ২০২৩ | ৫:০০
Link Copied Successfully!
দেশের প্রাচীনতম নৌ বন্দর জেলা চাঁদপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘অতন্দ্র’ সর্ব সাধাণের জন্য উন্মুক্ত রাখা হয়।
শহরের তিন নদীর মোহনা সংলগ্ন ডাকাতিয়া নদীর পুরাতন লঞ্চঘাটে মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য জাহাজটি উন্মুক্ত করে দেয়া হয়। বিকেলে জাহাজাটিতে ঘুরতে আসেন অনেক দর্শনার্থী।
এদের মধ্যে পুরাণ বাজার এলাকার বাসিন্দা নিলয় জানান, প্রতিবছরই জাতীয় দিবস ও সশস্র বাহিনী দিবসে এই ঘাটে যুদ্ধ জাহাজ আসে। জাহাজ ঘুরে খুবই ভাল লেগেছে। সাধারণত এইসব জাহাজে উঠে দেখা সম্ভব না। জাহাজের কর্মকর্তারা জাহাজের বিভিন্ন অংশে থাকা যন্ত্রগুলোর কার্যক্রমের বর্ণনা দিয়েছেন। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগ্রহ করে জাহাজ সম্পর্কে জেনেছেন।
শহরের ডিসি অফিস এলাকা থেকে বাবার সাথে ঘুরতে এসেছেন শিশু শ্রেণীর আবরার ফাইয়াজ। সে তার পিতাকে খুবই আগ্রহের সাথে জিজ্ঞাসা করেন আমি কি বড় হলে এই জাহাজ চালতে পারব? আমাকে এই জাহাজ চালাতে দিবে? জাহাজে উঠতে পেরে সে খুবই আনন্দ উপভোগ করেছেন বলে জানান।
এই সময় শহর ও আশপাশের এলাকার নারী-পুরুষ ও শিশুরা নৌবাহিনীর জাহাজ অতন্দ্র ঘুরে দেখেন। এছাড়াও নৌ অঞ্চলের মসজিদ সমূহে বীর শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়ার আয়োজন করা হয় বলে জানান জাহাজের কর্মকর্তারা। তবে জাহাজটির বিষয়ে গনমাধ্যমে মাধ্যমে কোন ধরণের বক্তব্য দিতে রাজি হননি জাহাজের কমান্ডার ও কর্মকর্তারা।
জানা গেছে, বানৌজা অতন্দ্র জাহাজটির দৈর্ঘ্য ৫০.৪ মিটার। প্রস্থ ৭.৫ মিটার । এবং গভীরতা ৪.১ মিটার। এই টহল জাহাজটির ওজন ৩৫০ টন এবং জাহাজটিতে রয়েছে ২টি ৩০৪১ অশ্বশক্তি (২২৭০ কিলোওয়াট) বিশিষ্ট এমটিইউ ডিজেল ইঞ্জিন (জার্মানি), ১টি ১২০ কিলোওয়াট বিশিষ্ট সিএটি জেনারেটর, ১টি ৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সিএটি ইমারজেন্সি জেনারেটর, জেডএফ ৭৬০০ ট্রান্সমিশন এবং ৪টি শ্যাফট। যার ফলে জাহাজটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৪.৫০ নট। সমুদ্রপৃষ্ঠ অনুসন্ধানের জন্য এটি ১টি ফুরুনো ডিআরএস৪ডব্লিউ রাডার এবং ১টি এফএআর-৩৩২০ চার্ট রাডার দ্বারা সজ্জিত।
এছাড়াও জাহাজটি ৪৫ জন সদস্য নিয়ে একনাগাড়ে ৭ দিন অভিযান পরিচালনা করতে সক্ষম।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব