হাজীগঞ্জে আট শিক্ষক পেলেন সম্মাননা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৫, ২০২৩ | ১০:৪৪
Link Copied Successfully!

‘কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক : শিক্ষক স্বল্পতাপূরণ বৈশ্বিক অপরিহার্য ‘ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি’র উদ্যোগে হাজীগঞ্জ উপজেলার সকল শিক্ষকগণের উপস্থিতিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে অবসরপ্রাপ্ত ৮ জন শিক্ষককে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি আহবায়ক ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহমেদ এবং সদস্য সচীব ও টংগীরপাড়-হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অতিথি হিসেবে আলোচনা করেন হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, হাজীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সাঈদ চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার সূনির্মল দেউড়ী, বাংলাদেশ জমিউতুল মোদাররেছীন হাজীগঞ্জ উপজেলা সভাপতি ও রাজারগাঁও ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিসুর রহমান, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ প্রমুখ।

সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন, উচ্চগাঁ ইসলামীয়া দাখিল মাদরাসার (অব:) সুপারিন্টেন্ডেন্ট মোঃ আবু তাহের মিয়া, সুহিলপুর এবিএস ফাজিল (ডিগ্রি) মাদরাসার (অব:) অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ ছিফাতুল্যাহ্, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের (অব:) সহকারি অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কালাম, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের (অব:) অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন রতন, বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের (অব:) সিনিয়র সহকারি শিক্ষক বাবু বিমল কান্তি দাশ, আমিন মেমোরিয়াল সপ্রাবির সাবেক প্রধান শিক্ষক আবদুস শাকুর মজুমদার, কাঁঠালী সপ্রাবি’র (অব:) সহকারি শিক্ষিকা সাবিহা সুলতানা, বলাখাল যোগেন্দ্র নারায়ণ উবি এন্ড কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, কাঁকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল হক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, মান্দাতার আমলের সুযোগ-সুবিধা দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়া অসম্ভব। আমরা চাই রাত ১২ টার পূর্বেই সকল বেসরকারি শিক্ষাকে সরকারিকরণের ঘোষণা দিবেন মাননীয় প্রধানমন্ত্রী। বক্তারা আরও বলেন, ‘শিক্ষকরাই জাতির মেরুদন্ড’ এই বিষয়টা যতোদিন পর্যন্ত সরকার না বুঝবে ততোদিন পর্যন্ত উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। এ সময় হাজীগঞ্জ উপজেলার সকল সরকারি কলেজ, ডিগ্রি কলেজ, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন