প্রথম চালানের ইলিশ গেল ভারতে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২১, ২০২৩ | ৫:৫২
Link Copied Successfully!

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ইলিশের প্রথম চালান রফতানি হয়েছে ভারতে। বৃহস্পতিবার দুপুরে ৪৫ মেট্রিক টন ৮শ’ কেজি ইলিশ ভারতে গেছে।

এসব ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, সেভেন স্টার ফিস প্রসেসিং রিপা এন্টারপ্রাইজ ও প্যাসিফিক সি ফুড। ভারতের আমদানিকারক প্রতিষ্ঠান এসআর ইন্টারন্যাশনাল, নাজ ইমপেক্স প্রাইভেট লিমিটেড, বিমল রায় ও বারখা বিকাস ফিস এজেন্সি।

চালানটি বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন সিএন্ডএফ এজেন্ট এমি এন্টারপ্রাইজ এবং গনি অ্যান্ড সন্স। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১০ মার্কিন ডলার।

বিজ্ঞাপন

গত বছর দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ৯০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও মাত্র ১ হাজার ৩০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছিল ভারতে। ভারত এ বছর ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ আমদানি করতে চায় বাংলাদেশ থেকে।

দুই দেশেই শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রপ্তানি করা হয়। এ ইলিশ ভারতে রপ্তানির জন্য বাংলাদেশি ৭৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে সরকার বাংলাদেশের ৭৯ জন রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫০ টন করে মোট ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।

বিজ্ঞাপন

বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল বলেন, আগামী ৩০ অক্টোবরের মধ্যে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশের চালান পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। বন্দরে ইলিশের চালান আসার সঙ্গে সঙ্গে দ্রুত রপ্তানির আদেশ দেওয়া হয়েছে মাঠপর্যায়ের কর্মকর্তাদের।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে প্রতি দুর্গাপূজায় কলকাতায় ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা