চাঁদপুরে যৌতুকের জন্য গৃহবধূকে মারধর

Reporter
মোহাম্মদ নুরে আলম
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২৩ | ১১:৪২
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলায় মুন্নি বেগম ও খোকন তালুকদার দম্পতির দীর্ঘ ২২ বছর সংসার করার পরও গৃহবধূকে যৌতুকের জন্য মারধর করলো স্বামী খোকন তালুকদার।

নানুপুর চৌরাস্তা খালপার বাগড়া বাজারের শামসুল হক মিয়ার বাড়িতে গেল সোমবার সকালে একটি ভাড়া বাড়িতে মারধরের ঘটনা ঘটে।

মুন্নি বেগম (৪০) জানান, আমার বিয়ের সময় আমার স্বামীকে আমার পরিবার থেকে যৌতুক দেওয়া হয়। স্বামী খোকন তালুকদার প্রায় রাতেই নেশা করে এসে আমাকে বিভিন্ন ভাবে মারধর করে এবং যৌতুকের টাকার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে থাকে। আমার স্বামী খোকন তালুকদারকে একাধিকবার আমার ভাইদের থেকে টাকা এনে দেই। তারপরও সে আমাকে মারধর করে। বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে। আমার স্বামী বিয়ের ৮-১০ বছর পর আমার পেটে লাথি মেরে আমার সাত মাস অন্তঃসত্ত্বা অবস্থায় আমার পেটের বাচ্চাকে মেরে ফেলে।

বিজ্ঞাপন

এমত অবস্থায় আমি আমার বাপের বাড়িতে চলে আসি। আমার স্বামীর পক্ষে আত্মীয়-স্বজনরা ও মেম্বার চেয়ারম্যান সহ সালিশ করে আমাকে আমার বাপের বাড়ি থেকে নিয়ে যায় এবং আশ্বাস দেয় আমার স্বামী আমাকে আর কোনদিন কোন ধরনের নির্যাতন অত্যাচার করবে না। তার কিছুদিন পরে আবার শুরু হয়ে গেল সে মারধর।

 

তিনি আরো বলেন, গেল রবিবার আমার স্বামী খোকন তালুকদার ২ লক্ষ টাকার জন্য আমাকে ও আমার বড় ছেলেকে আমার বাবার বাড়িতে পাঠায়। আমার বাবার বাড়ির আর্থিক অবস্থা ভালো না থাকায় আমি টাকা মিলাতে পারিনি এবং আমি স্বামীর ভাড়া বাড়িতে ফিরে আসি। আসার পরপরই আমার স্বামী আমাকে জিজ্ঞেস করল টাকা কই, টাকা দে। আমি বললাম আমি আমার ভাইদেরকে বলছি ওরা টাকা মিলিয়ে দিতে পারেনি। তখন আমার স্বামী খোকন তালুকদার আমাকে জি আই ফাইভ দিয়ে মারধর করে। শরীরের বিভিন্ন অঙ্গে থেতলে দিয়েছে। দরি দিয়ে হাত পাও বেঁধে মুখে চাপ দিয়ে মেরে ফেলতে চায়। তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি।

বিজ্ঞাপন

খবর পেয়ে আমার ভাইয়েরা আমাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। আমার স্বামী খোকন তালুকদার আমাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। এই নিয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

এ ব্যাপারে কয়েকবার খোকন তালুকদারের সাথে কথা বলার চেষ্টা করা হলে। কোনভাবে তার সাথে  যোগাযোগ করা সম্ভব হয়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা