ঢালীরঘাটে হত্যার উদ্দেশ্যে মা-মেয়েকে ভেকু দিয়ে চাপা: ভেকু জব্দ করলো পুলিশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২৩ | ৮:১৯
Link Copied Successfully!

চাঁদপুরে মা পাখি বেগম (২৭) ও প্রতিবন্ধী মেয়ে মাহি (১২) কে ভেকু দিয়ে হত্যার উদ্দেশ্যে গায়ের উপর ভেকু গাড়ি উঠাইয়া মারাত্মক রক্তাক্ত জখম ও হাড় ভাঙ্গা জখমের অপরাধে মামলা দায়ের হয়েছে।

 

৪ সেপ্টেম্বর রাতে আহত নারীর স্বামী মোঃ আলাউদ্দিন বাদী হয়ে মোঃ ছোটন বেপারীকে আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-২৮।

বিজ্ঞাপন

 

৪ জুন সোমবার সকালে পূর্ব রঘুনাথপুর ঢালীরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর শুনে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলমের নির্দেশে এসআই সামাদ ঘটনাস্থল থেকে ভেকুটি জব্দ করে থানায় নিয়ে আসেন। আহত পাখি বেগম ঢালীরঘাট এলাকার আলাউদ্দিনের স্ত্রী। ভেকুর চাপা পাখি বেগমের পা থেকে বুক পর্যন্ত বিভিন্ন স্থানে থেতলানো ও হাড় ভেঙ্গে যায়। তার মেয়ে প্রতিবন্ধী মাহি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়। বর্তমানে পাখি বেগম ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

বিজ্ঞাপন

মামলার এজহার সূত্রে জানা যায়, নিজেদের বাড়ির কাছে লাগানো পেঁপে গাছ কেটে ফেললে পাখি বেগম তা জিজ্ঞেস করায় পাশবর্তী বালু ব্যবসায়ী ছোটন বেপারী ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও শিশুড়ী নাছিমা বেগমকে কিল ঘুষি মেরে লীলা ফুলা জখম করে। পরে বালু মহলে থাকা ভেকু দিয়ে বসতঘরের পেছনে স্ত্রী ও প্রতিবন্ধী মেয়ে কে হত্যার উদ্দেশ্যে চাপা দেয়।

 

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভেকুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি, তবে আসামী গ্রেফতারের চেষ্টা চলছে

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব