হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারি ব্যবসায়ী সমিতির নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২৩ | ৯:৪৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ৭ পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। রোববার (৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে প্রার্থী ও প্রার্থীদের পক্ষের লোকজন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

শনি ও রোববার মনোনয়নপত্র সংগ্রহের দুই দিনে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মনিরুজ্জামান বাবলুর কাছ থেকে সভাপতি পদে গাজী মো. বিল্লাল হোসেন ও ইউসুফ প্রধানীয়া সুমনের পক্ষে আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক পদে মো. খোরশেদ আলম মিয়াজী ও মো. সাইফুল ইসলাম হীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জানে আলম রাসেল ও মানিক হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. আরিফ, দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল আউয়াল ও মো. আজাদ হোসেন, প্রচার সম্পাদক পদে সাইফুল ইসলাম ও মো. শফিকুল ইসলাম মিয়াজী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে সজল দেবনাথ।

বিজ্ঞাপন

এসময় নির্বাচন কমিশনের সদস্য সচিব মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও নির্বাচন কমিশনার মো. বিল্লাল হোসাইন পাটওয়ারীসহ প্রার্থী টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়, তফসিল অনুযায়ী ৪ সেপ্টেম্বর সোমবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলগালা খামে মনোনয়নপত্র দাখিল, আগামি ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে।
৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং প্রতীক পাওয়ার পর থেকে ১৪ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীগণ নির্বাচনী প্রচার-প্রচারণা করবেন এবং ১৫ সেপ্টেম্বর নির্বাচনী সকল প্রচার-প্রচারণা বন্ধ থাকবে।
এরপর আগামি ১৬ সেপ্টেম্বর শনিবার হাজীগঞ্জ বাজারস্থ হোয়াইট হাউজে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা ভোট গ্রহণ এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০