কচুয়ায় নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

আমরা বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিবো: ড. মহীউদ্দীন আলমগীর

Reporter
শান্তুু ধর
আপডেটঃ জুলাই ২৬, ২০২৩ | ৭:৪৪
Link Copied Successfully!

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন আলমগীর বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিগত বিকাশে আমাদেরকে আন্তারিক হতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সূচিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে এখন শতভাগ শিক্ষার্থীরা পড়াশোনা করছে। নারী শিক্ষার যথেষ্ট অগ্রগতি রয়েছে। এতে নারী ও পুরুষের সম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী ৫ বছর পর যে সমাজ পাবেন তাহবে শিক্ষিত সমাজ, আলোকিত সমাজ, বৈষম্য সমাজ।

আগামী নির্বাচনে যারা নিজেদের আখের গুছাতে নেতৃত্ব নিতে চায় তাদেরকে নেতৃত্ব দিবেন না। মানুষের উন্নয়ন কামী ব্যাক্তিকে সমর্থন জানাবেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড বিশ্ববাসীর প্রশংসার কুড়াচ্ছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিবো।

বুধবার সকালে কচুয়া উপজেলার আইনগিরি উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।

বিজ্ঞাপন

আইনগিরি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে ও আইনগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জামাল হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, আইনগিরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, আইনগিরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়লা হাবীব, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আইনগিরি উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎসাহী সদস্য মীর নাছির উদ্দিন, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহবুবে রাব্বনি মানিক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ, সাবেক জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সালমা শহীদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়া।

একই দিন ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি আইনগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবন ও উজানী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

উজানী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা জাফরুল হাসান খোকনের পরিচালায় এই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইঁয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিছ সুলতানা, সহকারি শিক্ষক আবুল খায়ের,ইউপি সদস্য মজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল,যুবলীগ নেতা আবু সাইদ খান প্রমুখ।

এসময় দলীয় নেতাকর্মী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব