নোয়াখালী ব্যবসায়ীর গলা কেটে চেয়ারে বসিয়ে রেখেছে লাশ!

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ১০, ২০২৩ | ৫:৪৮
Link Copied Successfully!

নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করে লাশ চেয়ারে বসিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা।

নিহত ব্যবসায়ীর নাম দুলাল চন্দ্র দাস (৫০)। তিনি উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টঙ্গীরপাড় এলাকার দাসবাড়ির হরলাল চন্দ্র দাসের ছেলে। তিনি স্থানীয় ছয়ানী বাজারে ভাইয়ের সঙ্গে ক্রোকারিজ ব্যবসা করতেন এবং টঙ্গীরপাড় কালীমন্দিরসংলগ্ন চিত্ত বাবুর দীঘি লিজ নিয়ে মাছ চাষ করতেন।

শুক্রবার দিবাগত রাত ২-৩টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টঙ্গীরপাড় এলাকার চিত্ত বাবুর দীঘি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বাঁশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিজ নেওয়া দীঘি বাড়িসংলগ্ন হওয়ায় দুলাল প্রত্যেক রাতে দীঘির পাড়ে বসে মাছ পাহারা দিতেন। প্রতিদিনের ন্যায় দুলাল শুক্রবার রাতেও দীঘি মাছ পাহারা দিতে যান। সেখানে দুর্বৃত্তরা মাথা থেকে মুখ ও গলায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। এর পর লাশ চেয়ারে বসিয়ে রেখে চলে যায়।

রাত সোয়া ৩টার দিকে একই বাড়ির এক ব্যক্তি মাছ ধরার জন্য জাল নিতে দুলালের কাছে দীঘির পাড়ে যান। তখন তিনি দুলালের নাম ধরে ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। একপর্যায়ে তিনি দেখতে পান দুলালের রক্তাক্ত লাশ চেয়ারে পড়ে আছে।

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বইয়ের জন্য কলেজে না যাওয়া শিক্ষার্থীর পাশে ইউএনও চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী মনির মুন্সীর গণসংযোগ আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে চার সংগঠনের বিক্ষোভ মিছিল ইব্রাহিমপুরে তিন পরিবারকে ঘর নির্মাণে সহায়তা করলেন চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়া দাপুটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ:পাঁচ পেরিয়ে ষষ্ঠ বছরে দৈনিক প্রভাতী কাগজ হাজীগঞ্জে ইপসার ২৫ জোড়া মাতৃ ছাগল বিতরণ মতলব উত্তরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্য দুলালের রক্তাক্ত মরদেহ আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক চাঁদপুরে বিশেষ অভিযানে অব্যাহত, পঞ্চম দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগে ১৫ নেতাকর্মীসহ ৮৬ জন আটক হাজীগঞ্জে ইউএনও’সহ সাড়ে ৭শ জন ম্যারাথনে দৌড়াবেন ৬ কি:মি: পথ মতলব বাজার বণিক সমিতির নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ  চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সভাপতি জেলা প্রশাসক-সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল ভালোবেসে বিয়ে, ছয় মাসেই নববধূর মৃত্যু; স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন উধাও হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মতলবে আগুনে পুড়ে ছাই বসতঘর ও গোয়ালঘর, প্রাণ গেল দুটি গাভিন গরুর ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটায় এক লাখ টাকা জরিমানা দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী