তীব্র গরমে বাড়তি ভোগান্তি লোডশেডিং

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৮, ২০২৩ | ২:২৯
Link Copied Successfully!

তীব্র গরমে নাজেহাল দেশের মানুষ। সেই সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিংয়ের ভোগান্তি। গরমে এসি ও ফ্যানের ব্যবহার বেড়ে যাওয়ায় বেড়েছে বিদ্যুতের ব্যবহারও। ফলে বেড়েছে লোডশেডিং। রাজধানীতে কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য লোডশেডিং হলেও রাজধানীর বাইরে জেলা শহর ও গ্রামে প্রায় আট ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।

লোডশেডিংয়ের কারণে সেহেরি করতে গিয়ে রোজাদাররা পড়ছেন বিপাকে। ঘন ঘন লোডশেডিং হওয়ায় রাতের ঘুম নষ্ট হচ্ছে মানুষের। ব্যাঘাত ঘটছে সেচ কার্যক্রমও। যদিও ১৩ এপ্রিল দেশের সর্বোচ্চ ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হলেও সমানতালে বেড়েছে বিদ্যুতের ব্যবহার। এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগ অতিরিক্ত চাহিদা মেটাতে ১৬ হাজার মেগাওয়াট উৎপাদনের চেষ্টা করছে। গত দু-তিন দিন ধরে দেশে মোট বিদ্যুতের চাহিদা ১৫ থেকে ১৬ হাজার মেগাওয়াটে ওঠানামা করছে। আর বিদ্যুৎ সরবরাহ হচ্ছে ১৪ থেকে ১৫ হাজার মেগাওয়াটের কিছুটা বেশি। ফলে ঘাটতি থেকে যাচ্ছে গড়ে ৭০০ থেকে ১ হাজার মেগাওয়াটের বেশি।

বিজ্ঞাপন

সক্ষমতা থাকার পরও চাহিদা অনুসারে উৎপাদিত না হওয়ার জন্য জ্বালানি সংকট, কেন্দ্র মেরামত ও কেন্দ্র সংরক্ষণের বিষয়টি উল্লেখ করেন তারা।

পিডিবির পরিচালক (জনসংযোগ পরিদপ্তর) মো. শামীম হাসান বলেন, হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ও ফ্যানের ব্যবহার বেড়ে গেছে। বৃষ্টি হলে বা তাপমাত্রা কমে গেলে বিদ্যুতের বাড়তি চাপও কমে যাবে। বিদ্যুতের উৎপাদন ১৬ হাজার মেগাওয়াটে নেওয়ার জন্য পিডিবি চেষ্টা করছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় কয়েক দিন ধরে দেশে লোডশেডিং বেশি হচ্ছে। তবে, তাপমাত্রা কমে এলে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু