মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

Default User
ইসতিয়াক জামান নাফিজ, মতলব উত্তর সংবাদদাতা
আপডেটঃ আগস্ট ৩০, ২০২০ | ৭:৩৪
Link Copied Successfully!
মতলব উত্তরে গজরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত। অপর আরোহী মারাত্মক আহত হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় মতলব উত্তরের গজরা ইউনিয়নের টরকি কান্দা চৌরাস্তায় ফ্রেশ কোম্পানি কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে মোটর সাইকেল চালক মারা গেছে।
অপর আরোহী মারাত্মক আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
জানা গেছে, ঢাকা থেকে ছেংগারচর বাজার গামী ফ্রেশ কোম্পানির কাভার্ডভ্যান গজরা বাজারের দক্ষিণে টরকি কান্দা চৌরাস্তায় আসলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি ডান চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সিজান ও আরোহী রাহিম মারাত্মক আহত হয়। পরে চিকিৎসার জন্য তাদের মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে চালক সিজান পথিমধ্যে মারা যায়। মোটরসাইকেলের অপর আরোহী রাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছে। মোটরসাইকেলের চালুক ও আরোহী মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আফসার উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে চলে আসে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা