নিরুপায় প্রবাসীর ঘরে আশ্রয় নেয়া দম্পতি

সাত হাসপাতালে চিকিৎসা চলছে শিশু মুসার, সাহায্য প্রয়োজন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৩, ২০২৩ | ৪:৫১
Link Copied Successfully!
শিশু মুসাকে সাহায্য পাঠাতে তার বাবার বিকাশ নম্বর : ০১৬১২ ৭৮৬৮৩০ -- পপুলার বিডিনিউজ

সাত হাসপাতালে চিকিৎসা চলছে শিশু মুসার, নিরুপায় প্রবাসীর ঘরে আশ্রয় নেয়া দম্পতি
হোসেন বেপারীর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি সাদিকা সীমা

হার্টে ছিদ্র, মাথার ব্রেইনে পানি শুকিয়ে আসা, কানে কম শুনা, চোখের দৃষ্টি শক্তি কম- সব রোগ পাঁচ মাস বয়সী শিশু মুসার। এছাড়াও শারিরিক আরো সমস্যা নিয়ে বেড়ে উঠা মুসার চিকিৎসা সেবা নিয়ে হিমশিমে পড়েছে দরিদ্র মা-বাবা। একেএকে দেশের সাতটি হাসপাতালের চিকিৎসা সেবা চলছে এই শিশুর।

শিশুর বাবা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুদিয়া খন্দকার বাড়ির দিনমজুর রুহুল আমিন। পৈতৃক কোনো সম্পত্তি না থাকায় আশ্রয় নেয় একই গ্রামের পাটোয়ারী বাড়ির সুইডেন প্রবাসী মাঈনুদ্দিন পাটোয়ারীর ঘরে।

বিজ্ঞাপন

২০১৬ সালে পার্শ্ববর্তী গ্রামের তানিয়া বেগমকে বিয়ে করেন রুহুল আমিন। দীর্ঘ ৯ বছর ধরে প্রবাসীর বাড়ী পাহারায় কাটছে দিনক্ষণ। দুই ছেলে সন্তানের মধ্যে বড় ছেলেকে মাদ্রাসায় দিয়েছে।

বাবা রুহুল আমিন বলেন, মুসা জন্মের পর থেকে একাধিক রোগে আক্রান্ত। তাকে নিয়ে চাঁদপুর সদর হাসপাতাল, বাংলাদেশে শিশু হাসপাতাল, জাতীয় নাক, কান গলা ইনিস্ট্রিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্ট্রিটিউট ও হাসপাতাল, পপুলার ডায়াগণস্ট্রিক সেন্টার, নিউরো সাইন্স হাসপাতাল সহ প্রায় সাতটি হাসপাতাল দেখানো হয়েছে।

মা তানিয়া আক্তার বলেন, গর্ভধারনের সাত মাস পর শিশু আহমেদ মুসার জন্ম হয়। জন্মের পর সর্দি-কাশি হলে ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় এসব রোগ ধরা পড়ে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা সিদ্দিকুর রহমান মজুমদার, হাসানুজ্জআমান ঝুনুন, মো. শাহ আলম মজুমদার ও দেলোয়ার মারোয়ান জানান, জন্মের পর থেকে বিভিন্ন সমস্যায় ভুগছেন শিশু আহমেদ মুসা। পারিবারিক অসচ্ছলতার কারনে চিকিৎসা খরচ জোগাড় করতে হিমশিমে পড়তে হয়। ওই সময় সকলের সহযোগিতা কামনা করেন তারা।

শিশু মুসাকে সাহায্য পাঠাতে তার বাবার বিকাশ নম্বর : ০১৬১২ ৭৮৬৮৩০

পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু