পবিত্র কুরআনের ৬ পারায় যা বলা হয়েছে

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৯, ২০২৩ | ৫:৩৬
Link Copied Successfully!

কল্যাণকর কাজে অপরকে সাহায্য করা আর মন্দ কাজে সঙ্গ না দেওয়া  

সুরা মায়েদার ২ নম্বর আয়াতে আল্লাহতায়ালা বলেন, সৎ কাজ করতে ও সংযমী হতে তোমরা পরস্পরকে সাহায্য কর। তবে পাপ ও শক্রতার ব্যাপারে তোমরা একে অপরকে সাহায্য কর না। আর তোমরা আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা।

শত্রুর সঙ্গেও ন্যায়বিচার করা

বিজ্ঞাপন

মহান আল্লাহ এই সুরার ৮ নম্বর আয়াতে বলেন, হে মু’মিনগণ! তোমরা আল্লাহর উদ্দেশে বিধানসমূহ পূর্ণ রূপে প্রতিষ্ঠাকারী ও ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হয়ে যাও, কোনো বিশেষ সম্প্রদায়ের শক্রতা যেন তোমাদের এর প্রতি প্ররোচিত না করে যে, তোমরা ন্যায়বিচার করবে না। তোমরা ন্যায়বিচার কর, এটা আল্লাহ-ভীতির অধিকতর নিকটবর্তী। আল্লাহকে ভয় কর, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্বন্ধে পূর্ণ ওয়াকিফহাল।

ইমান ও নেক কাজের পুরস্কার জান্নাত

১২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যদি তোমরা সালাত সুপ্রতিষ্ঠিত কর ও জাকাত দিতে থাক এবং আমার রাসুলদের ওপর ইমান আনো ও তাদের সাহায্য কর এবং আল্লাহকে উত্তমরূপে কর্জ দিতে থাক; তা হলে আমি অবশ্যই তোমাদের পাপগুলো তোমাদের থেকে মুছে দেব এবং অবশ্যই তোমাদের এমন উদ্যানসমূহে প্রবেশ করাব, যার তলদেশে নহরসমূহ বইতে থাকবে। অতঃপর যে ব্যক্তি এর পরও কুফরী করবে, নিশ্চয়ই সে সোজা পথ থেকে দূরে সরে পড়ল।

বিজ্ঞাপন

কুরআন মানুষকে সঠিক পথ দেখায়

সুরা মায়েদার ১৫, ১৬ নম্বর আয়াতে আল্লাহতায়ালা বলেন, হে আহলে কিতাব! তোমাদের কাছে আমার রাসুল এসেছে, তোমরা কিতাবের যেসব বিষয় গোপন কর, তন্মধ্য হতে বহু বিষয় তিনি তোমাদের সামনে পরিষ্কারভাবে ব্যক্ত করে, আর বহু বিষয় (প্রকাশ করা) বর্জন করে, তোমাদের কাছে আল্লাহর নিকট থেকে এক আলোকময় বস্তু এসেছে এবং তা একটি স্পষ্ট কিতাব (কুরআন)।

তা দ্বারা আল্লাহ এ রূপ লোকদের শান্তির পন্থাসমূহ বলে দেন, যারা তার সন্তুষ্টি অম্বেষণ করে এবং তিনি তাদের নিজ তাওফিকে (ও করুণায়) কুফরির অন্ধকার থেকে বের করে (ইমানের) আলোর দিকে আনয়ন করেন এবং তাদের সরল (সঠিক) পথে প্রতিষ্ঠিত রাখেন।

সমগ্র দুনিয়ার রাজত্ব একমাত্র মহান আল্লাহর জন্য

১৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহরই কর্তৃত্ব নির্দিষ্ট রয়েছে আকাশসমূহে ও জমিনে এবং এতদ যাবতীয় কিছুর ওপর; তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন, আর আল্লাহ সব বস্তুর ওপর পূর্ণ ক্ষমতাবান।

যে একজন মানুষকে বাঁচাল সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে বাঁচাল

এই সুরার ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে রক্ষা করল, তা হলে সে যেন সব মানুষকে রক্ষা করল।

নেক আমল বান্দাকে আল্লাহর নৈকট্যশীল করে দেয়

আল্লাহ ৩৫ নম্বর আয়াতে বলেন, হে মু’মিনগণ! আল্লাহকে ভয় কর এবং তার সান্নিধ্য অন্বেষণ কর ও আল্লাহর পথে জিহাদ করতে থাক। আশা করা যায় যে, তোমরা সফলকাম হবে।

সবসময় সুবিচার করা উচিত

এই সুরার ৪২ নম্বর আয়াতে আল্লাহতায়ালা বলেন, আর যদি তুমি বিচার-মীমাংসা কর, তা হলে তাদের মধ্যে ন্যায়সঙ্গত বিচার করবে, নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচারকদের ভালোবাসেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ