বাবার কাঠের আঘাতে প্রাণ গেল ছেলের

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৪, ২০২৩ | ১:০৩
Link Copied Successfully!

সিলেটের কোম্পানীগঞ্জে পারিবারিক কলহের জেরে দুলাল মিয়া (৩৫) নামে এক যুবককে কাঠ দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তেলিখাল‌ গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নিম্বর আলীকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ। ছেলেকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, দুলাল ছিল দুষ্টু প্রকৃতির। সে প্রায়ই পরিবারের সবাইকে অকথ্য ভাষায় গালাগাল, শারীরিক ও মানসিক অত্যাচার-নির্যাতনসহ ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। মাসখানেক আগে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে।

ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির সামনে তার ছোট ভাই আলালকে মারধর করছিল সে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাবা নিম্বর আলী। হাতে থাকা কাঠের একটি বর্গা দিয়ে ছেলে দুলালকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। একপর্যায়ে দুলাল নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন, পারিবারিক কলহের জেরে দুলাল খুন হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনায় অভিযুক্ত নিহতের বাবা ও ভাই আলালকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু