দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেত্রী শখ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ১৭, ২০২০ | ৮:০৭
Link Copied Successfully!

করোনাকালে গত ১২ মে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। বিয়েতে উপস্থিত ছিলেন এই অভিনেত্রীর একজন আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমিক রহমান জনের সঙ্গে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সেদিন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। জন পেশায় একজন ব্যবসায়ী। তবে তিনি আগে মডেলিং করতেন।
শখের ঘনিষ্ঠ একটি সূত্র এই প্রতিবেদকের কাছে দাবি করেছে, ঈদের পর বিয়ের খবর ঘটা করে সবাইকে জানাতে চান জন-শখ দম্পতি।
এ প্রসঙ্গে আনিকা কবির শখের সঙ্গে বেশ কয়েকদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল ও ম্যাসেজ পাঠিয়েও তার সাড়া পাওয়া যায়নি।
এদিকে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। সেই বিয়ে দুই বছরের মাথায় তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ‘মতানৈক্যের জেরে’ ভেঙে যায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা