মা–বাবা ছিলেন কাজে, বাড়ি থেকে বেরিয়ে সড়কে এসে লাশ হলো সাত বছরের শিশু

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৫, ২০২৩ | ৬:৪৭
Link Copied Successfully!

মা-বাবা দুজনই কাজে গিয়েছিলেন। বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে বাড়ি থেকে মহাসড়কে চলে এসেছিল সাত বছরের শিশু মো. রাহিম।

এ সময় অজ্ঞাতপরিচয় কোনো যানের চাপায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। আজ রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

রাহিম ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শালিহার গ্রামের আবদুল হাকিমের ছেলে। তবে আবদুল হাকিম তাঁর পরিবার নিয়ে গাজীপুরের জৈনাবাজারের একটি বাড়িতে ভাড়া থাকতেন।

বিজ্ঞাপন

রাহিমের স্বজন মো. রফিকুল আলম বলেন, আবদুল হাকিম জৈনাবাজারে একটি ডেকোরেটরের দোকানে শ্রমিক হিসেবে কাজ করেন। রাহিমের মা একই এলাকার একটি কারখানায় চাকরি করেন। আজ সকালে প্রতিদিনের মতো রাহিমের মা-বাবা কর্মক্ষেত্রে যান। শিশু রাহিম বাসায় একাই ছিল। বেলা একটার দিকে রাহিম বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের আসে। ধারণা করা হচ্ছে, মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় কোনো গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। তবে কোন গাড়ি রাহিমকে চাপা দিয়েছে, তা প্রত্যক্ষদর্শী কেউ বলতে পারছেন না। ‌

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কঙ্কন কুমার বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ওই শিশুর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই শিশুকে চাপা দেওয়া গাড়িটি শনাক্ত করা যায়নি। ‌

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু