তুরস্ক-সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তার আহ্বান মেসির

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৩ | ৫:০৬
Link Copied Successfully!

ভয়াবহ ভূমিকম্পে গত ৬ ফেব্রুয়ারি কেঁপে উঠেছে তুরস্ক ও সিরিয়া। এরই মধ্যে দেশ দুটিতে মৃত্যুর সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে দেশ দুটিতে সাধারণ মানুষ মারাত্মক মানবিক বিপর্যয়ে পড়েছে। কঠিন এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে তুরস্ক-সিরিয়া। তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই সাধ্য মতো সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ভূমিকম্পে সহায়-সম্বল হারানো সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সদ্য বিশ্বকাপজয়ী মেসি তার ভক্ত-সমর্থকদের উদ্দেশে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তায় এগিয়ে এসেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। দীর্ঘদিন ধরেই ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করে আসছেন ৩৫ বছর বয়সী মেসি। তাই মেসি তার অনুসারীদের উদ্দেশ্যে সংস্থাটির কাছে অর্থ সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

ফরাসি ক্লাব পিএসজির এই আর্জেন্টাইন ফরোয়ার্ড ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাজারও শিশু ও তাদের পরিবার খুবই বাজেভাবে দিনাতিপাত করছে। তাদের প্রতি আমার সহানুভূতি। ইউনিসেফ শুরু থেকেই শিশুদের সুরক্ষায় এসব এলাকায় (ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত) কাজ করছে। আপনাদের সহায়তা খুবই মূল্যবান!’

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কিছুদিন আগেই ক্রিশ্চিয়ানো রোনালদোর নিজের সই করা একটি জার্সি নিলামে তোলেন তুরস্কের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মেরি ডেমিরাল। এরপর মেসিও তার সই করা পিএসজির একটি জার্সি নিলামের জন্য ডেমিরালকে দেন। যা থেকে প্রাপ্ত অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে।

তুরস্কের দক্ষিণ ও মধ্যাঞ্চল এবং পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় সোমবারের ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এ দুর্যোগে তুরস্কের ১০টি প্রদেশে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের সহায়তায় কাজ করছে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা