হাজীগঞ্জ চ্যাম্পিয়ন হয়েছে, বড় ভাইদের মর্যাদা রক্ষা পেয়েছে: ইঞ্জিঃ হোসাইন

হোসেন বেপারী
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২৩ | ৯:৩১
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী টি-টোয়েন্টি ই.পি.এল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার এনায়েতপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন।

বক্তৃতায় তিনি বলেন, হাজীগঞ্জ উপজেলাকে ভাগ করে করা হয়েছে শাহরাস্তি উপজেলা। সে তুলনায় হাজীগঞ্জ শাহরাস্তির বড় ভাই। আজকের ফাইনাল খেলায় হাজীগঞ্জের দল শাহরাস্তির সাথে জিতে বড় ভাইদের মর্যাদা রক্ষা করেছে।

বিজ্ঞাপন

প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়াটার ফাইনাল ও সেমিফাইনাল শেষে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা হয় হাজীগঞ্জের ভিক্টোরি সুপার হিরোজ ও শাহরাস্তির দল ইয়াং ডায়নামিক স্টার উয়ারুক।

টস জিতে প্রথমে ব্যাট করে ১৬ ওভারে ২৩৮ রান সংগ্রহ করে ভিক্টোরি সুপার হিরোজ। জবাবে ১৪ তম ওভারে ১৪৬ রানেই গুটিয়ে যায় ইয়াং ডায়নামিক স্টার উয়ারুক।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ওই সময় বিশেষ অতিথি হিসেবে, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব ইলিয়াস হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, মো. সাইফুল ইসলাম স্বপন, কবির হোসেন মুন্সী, সালেহ আহমেদ রানা, রোটারিয়ান মনিরুজ্জামান খন্দকার, ফখরুল ইসলাম মহিন, এনায়েতপুর সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা রোটারিয়ান মো. জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর পল্টন থানা যুবলীগের সদস্য হাজী জামাল আহমেদ, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মিয়াজি, হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মাজহারুল ইসলাম শাওন, হাজীগঞ্জ মুন হসপিটালের পরিচালক সদস্য ও ওটি ইনচার্জ ফজলুল করিম উপস্থিত ছিলেন।

উল্লেখ টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন, মিজানুর রহমান পলাশ, নুর মোহাম্মদ সবুজ, জাহিদ হাসান টিটু, আলমগীর হোসেন, রাসেল মজুমদার, সাইফুল ইসলাম, আব্দুল কাদের, ফরহাদ হোসেন, সিপন, সজিব প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা