‘সোনার বাংলা গড়তে সহায়ক হিসেবে কাজ করবে ভারত’

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৭, ২০২৩ | ১২:২২
Link Copied Successfully!

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশের পাশে থেকে সহায়ক হিসেবে কাজ করছে ভারত।

বৃহস্পতিবার রাতে ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশনাল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার এ কথা বলেন।

প্রণয় কুমার ভার্মা ব‌লেন, বাংলা‌দেশ ভারতের ম‌ধ্যে সম্পর্ক সব‌চেয়ে উঁচুর। দুই ‌দে‌শের মানু‌ষের ম‌ধ্যে যে মিল, ভা‌লোবাসা তা অনন্যে। মু‌ক্তি‌যু‌দ্ধের সময় ভার‌তের সৈন্য‌রা জীবন দি‌য়ে‌ছে। ভারত বাংলা‌দেশ র‌ক্তের সম্পর্ক।

বিজ্ঞাপন

ভারতীয় হাই কমিশনার আরও বলেন, করোনা কালীন সময় পেরিয়ে দীর্ঘ তিন বছর পরে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান আয়োজন হচ্ছে।

অনুষ্ঠানের উপস্থিত থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন বলেন, প্রতি বছর ভারত থেকে চিকিৎসা, পর্যটকসহ সর্বোচ্চ সংখ্যক পর্যটক আসে এবং উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় বাংলাদেশে বিভিন্ন সেবা খাতে কাজ করছে।

কোভিড-১৯ এর প্রভাব, ইউরোপে সংকট এবং আসন্ন বৈশ্বিক অর্থনৈতিক মন্দাসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় এ অঞ্চলের দুই ঘনিষ্ঠ প্রতিবেশীর সম্ভাব্য অংশীদারিত্বের ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী। ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতের রাষ্ট্রপতির অধীনে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে বাংলাদেশকে ‘অতিথি দেশ’ হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য তিনি ভারতকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশ, দুই দেশের জনগণের উন্নতি এবং এই অঞ্চলে যৌথ শান্তি ও সমৃদ্ধির জন্য একসাথে কাজ করে যাবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা