কচুয়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সভা

Reporter
ইসমাইল হোসেন বিপ্লব , কচুয়া
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২২ | ৯:২৭
Link Copied Successfully!

কচুয়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সোমবার বিকালে দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আজীজ শাহীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, বাতেন সরকার ও জিয়াউর রহমান হাতেম, উপ-দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কবির হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আহসান হাবীব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধানসহ পৌর ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। সভায় বিগত দুই বছরের পৌর সভার ৪টি ওয়ার্ডের সভাপতিসহ ৮জন প্রয়াত আওয়ামী লীগ নেতাকর্মীদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়।

চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক টিমের সিদ্ধান্ত মোতাবেক ও জেলা আওয়ামী লীগের প্রেরিত পত্রের আলোকে আজ ৫ সেপ্টেম্বর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান হওয়ার সকল প্রস্তুতি নেওয়া সত্তেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঠিক দিক নির্দেশনা ও সহযোগীতা না পাওয়ায় সম্মেলন অনুষ্ঠান সম্ভব না হওয়ায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।

সভাপতির সমাপনী বক্তব্যে আকতার হোসেন সোহেল ভূইয়া বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আজকের সম্মেলন অনুষ্ঠানে সহযোগীতা না করে বরং গত রবিবার এক চিঠি প্রেরণ করে। চিঠিতে উল্লেখ করা হয়, পত্র প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে কচুয়া পৌর সভা আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সম্মেলন সমাপ্ত করে পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ ও কাউন্সিল তালিকা চুড়ান্ত করে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য বলা হয়। এ চিঠির আলোকে আমরা আজকের সম্মেলন অনুষ্ঠানে বাধাগ্রস্থ হই। আজ যদিও সম্মেলন অনুষ্ঠিত হয়নি পরবর্তীতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত ও স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীরের দিক নির্দেশনায় যে কোন সময়ে সম্মেলনের তারিখ ঘোষণা হবে। আসন্ন এ সম্মেলনে যোগদান করতে ও সম্মেলনকে সফল করার লক্ষ্যে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা