মতলবে অটোবাইকের চাপায় বৃদ্ধা নিহত

Default User
মতলব ব্যুরো
আপডেটঃ মে ২৩, ২০২২ | ১১:৫৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটোবাইকে চাপায় সাফিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া নবীপুর পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিয়া বেগম নবীপুর গ্রামের মৃত সিরাজ পাটোয়ারীর সহধর্মিনী। তিনি ২ ছেলে ও ২ মেয়ের জননী।

সোমবার দুপুরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেল আড়াইটার সময় মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল তৈরি করেন।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, নিহত সাফিয়া বেগম তার নিজ গ্রামের বাড়ি নবীপুর পাকা রাস্তায় খড়কুটা রোদে শুকানোর কাজে ব্যস্থ ছিলেন। বিপরীত দিক থেকে আসা একই গ্রামের অটোবাইক চালক বিল্লাল তার অটোবাইক নিহত সাফিয়া বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খড়কুটা রোদে শুকানোর কাজে ব্যস্থ থাকা সাফিয়া বেগমের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এসআই নজরুল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘাতক অটোবাইকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা