স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চাঁদপুর পৌর আওয়ামীলীগের আলােচনা সভা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৭, ২০২২ | ১০:০৯
Link Copied Successfully!

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল এবং সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির খানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন পাটওয়ারী এসডু, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক এবং পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক, উপ-দপ্তর সম্পাদক পিপি রনজিত রায় চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন।

বক্তারা ব‌লেন, কিছু কিছু প্রত‌্যাবর্তন ঐ‌তিহা‌সিক, কিছু ফি‌রে আসা জ‌া‌তির বৃহৎ প‌রিবর্তণ ঘটায়। ‌১৯৮১ সা‌লের ১৭ মে জন‌নেত্রীর বাংলা‌দে‌শে ফি‌রে আসাই আজ‌কের আধু‌নিক ও সমৃদ্ধ বাংলা‌দেশ।সে‌দিন কাল বৈশাখী‌কে উপ‌ক্ষো ক‌রে বিমান বন্দ‌রে লা‌খো জনত‌া উপ‌স্থিত হ‌য়ে‌ছিল। দে‌শে ফি‌রে আসার পর‌ও শেখ হা‌সিনা‌কে হত‌্যা করার জন‌্য বার বার হামলা করা হ‌য়ে‌ছে। বিএন‌পি জোট সরকা‌রে আমলে ৪ আগষ্ট গ্রেনেট হামলা প্রকৃষ্ট উদাহারন।

বিজ্ঞাপন

বক্তারা আরও ব‌লেন, ১৯৭৫ সা‌লে জা‌তির জনক‌কে সপ‌রিবা‌রে হত্যার সময় বো‌নের বি‌য়ের কেনাকাটা কর‌তে জন‌নেত্রী ইংল‌্যা‌ন্ডে ছি‌লেন। ফলে জন‌নেত্রী বে‌ঁচে গি‌য়ে ছি‌লেন। শেখ হা‌সিনার অবর্তমা‌নেই তা‌কে দ‌লের সভাপ‌তি করা হ‌য়ে‌ছিল সক‌লের সর্বসম্ম‌তিক্রমে। শেখ মু‌জিব ও শেখ হা‌সিনাকে বাদ দি‌য়ে যাওয়ার কোন সু‌যোগ নেই।

শেখ হা‌সিনার দূরদর্শী রাজনী‌তি ও দীপু ম‌নির ম‌তো আদর্শকিতার জন‌্য ৩৫ বছর পর চাঁদপুরে আওয়ামীলীগ জয়ী হয়। শেখ হা‌সিনা দে‌শে ফি‌রেই আবারও আওয়ামীলীগ সুসংগ‌ঠিত ক‌রে ১৯৯৬ সা‌লে দল‌কে ক্ষতায় আ‌নে‌ন। এরপর থেকে আওয়ামী রা‌ষ্ট্রিয় ক্ষতায় থে‌কে দে‌শের উন্নয়ন সাধন ক‌রেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, পৌর আওয়ামী লীগের সদস্য মুজাহের হোসেন টিপু, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান অপু, পৌর ছাত্রলীগের সভাপতি কাউন্সিলর মোহাম্মদ সোহেল রানাসহ জেলা, সদর, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা