সেই এনামের কথা স্বরণ করলো ছাত্রদল

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ১৫, ২০২০ | ১:১৬
Link Copied Successfully!

#পপুলার বিডিনিউজ রিপোর্ট

শুক্রবার বিকালে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের কয়েক নেতাকর্মী  গুলিবিদ্ধ এনামকে ফেসবুকে স্বরণ করতে দেখা গেছে।

তারা এনামকে নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরে। পড়ুন বিস্তারিত-

বিজ্ঞাপন

ফুটফুটে, চটপটে এনাম এখন নিস্তব্দতায় কাটছে দিনক্ষণ। সেই ২০১২ সালে ২৯ ফেব্রুয়ারী  ছাত্রদলের কর্মী হয়ে বেগম খালেদা জিয়ার মহাসমাবেশে যায়। সেখানে গিয়ে নিজেই এখন যোগ দিয়েছে মহা দুঃস্বপ্নের কারাগারে।

এনামের বাবা ছালামত উল্লাহ। গ্রাম, হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের বাউড়া গ্রামের হাফেজ সাহেবের বাড়ী। তাঁর বাবা বলেন, ‘প্রায় ১০ লাখ টাকা খরচা হয়ে গেছে। এর মধ্যে ইঞ্জিনিয়র মমিনুল হক নিজেই দিয়েছেন প্রায় সাত লাখ টাকার যোগান। আর বাকী টাকা নিজের সম্পত্তি ও আত্মীয় স্বজনের সহযোগিতায় চিকিৎসায় খরচা করেছি।’

এখন এনামের চোখের রাজা ও মনি ভালো। তবে চোখে দেখার জন্য একটি রগ শুকিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন ঢাকা চক্ষু হাসপাতালের চিকিৎসক জিয়াউল হক। একই কথা বলেছেন চট্টগ্রামের পাহাড়তলী ফজলিয়া চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ।

বিজ্ঞাপন

বর্তমানে এ দেশে চোখের এমন চিকিৎসা করানো সম্ভব নয়। এটা করতে হলে সিঙ্গাপুর নিতে হবে বলে পরামর্শ দিয়েছেন অনেকেই। যেখানে নুন আন্তে পান্তা পুরায়-সেখানে সিঙ্গাপুর?

এনামের বাবা ছালামত মিয়া আরো বলেন, মাথায় বুলেটের আঘাতের প্রায় দুই মাস পর জ্ঞান ফিরেছে। প্রায় ২৭ দিন আইসিওতে ছিল। তাতে হাই-ভোল্টিজের ইনজেকশনে এনামের চোখের রগ শুকিয়ে যায়। এখন মাঝে মাঝে চোখের থেরাপী দেয়া হয়। এতে ছেলেকে সান্ত্বনা ছাড়া আর কিছুই না।

প্রশ্ন হলো- হাজীগঞ্জ উপজেলা বিএনপি তথা হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকায় বিএনপির রাজনীতি নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে দলীয় পদ নিয়ে টানাটানি চলছে। যারা পদের জন্য দলীয় গ্রুপিং করছেন- তাদের চোখ ও মনে কী এনামের কথা বা ছবি ভেসে উঠে না?

Moniruzzaman Bablu

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত