টিকা নিয়ে টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান স্বাস্থ্যমন্ত্রীর

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২৫, ২০২২ | ৩:৪৭
Link Copied Successfully!

টিকা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  সরকারের ইমেজ নষ্ট করার জন্য টিআইবি এই প্রতিবেদন দিয়েছে বলে মনে করেন তিনি।

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সম্প্রতি টিকা নিয়ে দেওয়া টিআইবির প্রতিবেদন প্রসঙ্গে এসব মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।  এ সময় করোনা প্রতিরোধী টিকা কিনতে সরকারের প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৪০ হাজার কোটি টাকার টিকা দেয়া হয়েছে বলেছি কিন্তু এটা সরকার খরচ করেছে এটা বলিনি। সরকার খরচ করেছে ২০ হাজার কোটি টাকা প্রায়। বাকিটা যে সাড়ে ৯ কোটি টিকা বিনামূল্য পেয়েছি সেটার দাম হিসাব করে বলেছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইতোমধ্যে ১৩ কোটি প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ ১১ কোটি ৬০ লাখ এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ১৩ লাখ মানুষকে।  ভারত থেকে যে দামে টিকা কেনা হয়েছিল, অন্যান্য দেশ থেকেও কাছাকাছি দামে টিকা কেনা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিআইবি সার্ভে করেছে ১০৫টি টিকা কেন্দ্রকে ভিত্তি করে। যেখানে টিকা কেন্দ্র ছিল ১ লাখের ওপরে।  ১ হাজার ৮০০ লোকের মধ্যে সার্ভে হয়েছে। যেখানে ১২ কোটির ওপরে মানুষকে টিকা দেওয়া হয়েছে। তাদের সার্ভের সাইজ এত ছোট যেটা সঠিক নয়।

মন্ত্রী বলেন, আমরা এটি গ্রহণ করলাম না। কারণ ভুলভ্রান্তি থাকলেতো আমরা গ্রহণ করতে পারি না। সেজন্য এটা আমরা প্রত্যাখ্যান করি।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন