নাশকতার মামলায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি কারাগারে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১০, ২০২২ | ৫:২০
Link Copied Successfully!

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রেললাইনে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় চাঁদপুর জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

৯ এপ্রিল রোববার আদালতে আত্মসর্ম্পণ করে জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান।

বিএনপি সূত্রে জানা গেছে, ২০১৮ সালে চাঁদপুর শহরে রেললাইন উপড়ে ফেলার চেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এ মামলায় বিএনপির প্রায় ৪০ জন নেতাকর্মী জামিনে থাকলেও কারাগারে পাঠানো হয়েছে শেখ ফরিদ আহমেদ মানিককে।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্যা সেলিম বলেন, ২০১৮ সালে শহরের কালিবাড়ি এলাকায় রেললাইন উপড়ে ফেলার মিথ্যা অভিযোগ এনে আমাদের বিরুদ্ধে গায়েবি, ভুয়া ও মিথ্যা মামলা দায়ের করা হয়। মামলার এজহারে বর্তমান জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নাম নেই। তার বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ নেই। তারপরও শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে পরবর্তীতে চার্জশিটে তার নাম যুক্ত করা হয়েছে। গত ৫ এপ্রিল চার্জশিট গ্রহণের পর শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে আসামি হিসেবে ওয়ারেন্ট দিয়েছে। সেই ওয়ারেন্টর কারণে তিনি জেলা ও দায়রা জজ আদালতে জামিনের দরখাস্ত করে হাজির হন। কিন্তু আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আরও বলেন, এটি সম্পূর্ণ গায়েবি মামলা। ২০১৮ সালে প্রকাশ্য দিবালোকে রেললাইন উপড়ে ফেলার চেষ্টার অভিযোগ করা হয়েছে। এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। ২০১৮ সালে একতরফা, ভোটচুরির নির্বাচন করার জন্য বিএনপি নেতাকর্মীদের নামে সারাদেশে হাজার হাজার গায়েবি মামলা দেয়া হয়েছে। সেই গায়েবি মামলার একটি হলো এটি। এই মামলার এক নম্বর আসামি আমি। সকল আসামি জামিনে আছে। মানিক ভাইকে কারাগারে পাঠানোর ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা