দুই দলের বাইরে দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়…ডা. শহীদুল ইসলাম

Default User
মো: মাসুদ রানা,কচুয়া
আপডেটঃ এপ্রিল ৯, ২০২২ | ১২:১৫
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার ৯,১০,১১ ও ১২নং ইউনিয়ন জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের উদ্যোগে ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে রহিমানগর হাজী চাঁদ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ ইফতার ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জাতীয় যুবসংহতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. মাঈন উদ্দিন মাইনু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য,সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা: শহীদুল ইসলাম। তিনি বলেন, জাতীয় পার্টির শাসন আমল দেশে স্বর্নযুগ ছিল। সেই সময়ে দেশে কোনো হানাহানি ও মারামারি ছিল না।

সারাদেশের ন্যায় কচুয়ার মানুষ নিজ বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় রাত্রি যাপন করতে হতো না। জাতীয় পার্টি সাধারন মানুষের কল্যাণে রাজনীতি করে। জাতীয় পার্টি সেই হারানো যৌবনকে আবারো পূনরুজ্জিবিত করে দলকে এগিয়ে নেয়া হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের বাইরে দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।

বিজ্ঞাপন

বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক আলহাজ¦ রুহুল আমিন,জেলা পরিষদের সাবেক সদস্য রুহুল আমিন চৌধুরী,কচুয়া পৌর জাতীয় পার্টির সভাপতি মো. মিজানুর রহমান খান,উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হানিফ মিয়াজী,জাতীয় পার্টি নেতা জাকির হোসেন চৌধুরী প্রমুখ। এসময় জাতীয় পার্টির নেতা তাজুল ইসলাম মেম্বার,কাজী মোস্তফা কামাল,রুহুল আমিন নীল,মাঈনুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে জাতীয় পার্টির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত ,দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোানজাত পরিচালনা করেন মাওলানা বিল্লাল হোসেন।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা