মতলবে কোস্টগার্ডের অভিযানে ৬০মণ জাটকা জব্দ

Default User
কামরুজ্জামান হারুন
আপডেটঃ মার্চ ১৫, ২০২২ | ৩:১৩
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে মেঘনা নদীতে বিশেষ অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড ইউনিট ৬০ মণ জাটকা জব্দ করেছে।
বাংলাদেশ কোস্টগার্ড মতলব উত্তরের মোহনপুর কোস্টগার্ড ইউনিটের সিনিয়র চীফ প্যাডি অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ (মঙ্গলবার) ভোর ৩টায় বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর ইউনিট এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন মতলব উত্তর উপজেলার নয়াকান্দি বকুল তলা এলাকায় ট্রাকে তল্লাশি করে আনুমানিক ২ হাজার ৪শ কেজি জাটকা জব্দ করা হয়। এ মাছের বাজার দর ৭ লাখ ২০ হাজার টাকা।

তিনি বলেন,জব্দকৃত জাটকা পরবর্তীতে মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ ও সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান এর উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে জাটকা বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন প্রতিরোধ, আইন শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ বলেন, কোস্টগার্ডের সহযোগিতায় মঙ্গলবার ভোরে ৬০ মন জাটকা মাছ জব্দ করা হয়েছে।
জব্দকৃত জাটকা এতিমখানা, দূঃস্থ্য ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন