মতলবে সোয়াবিন তেল জব্দ, তিন দোকানে ১২ হাজার টাকা জরিমানা

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ মার্চ ১২, ২০২২ | ৪:২০
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য মুছে ফেলে বিক্রি করার উদ্দেশ্যে দোকানে সাজিয়ে রাখায় দুটি মুদি দোকানের সাত লিটার সয়াবিন তেল ও পাঁচ কেজি মেয়াদোত্তীর্ণ ঘি এর কৌটা জব্দ করা হয়।

নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভেজাল বিরোধী এই অভিযান পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভুমি) সেটু কুমার বড়ুয়া জানান, বাজারে বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য মুছে ফেলে বিক্রি করার উদ্দেশ্যে দোকানে সাজিয়ে রাখায় দুটি মুদি দোকানের সাত লিটার সয়াবিন তেল হয় এবং জব্দকৃত সয়াবিন তেল স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া পাঁচ কেজি মেয়াদোত্তীর্ণ ঘি এর কৌটা জব্দ করে বিনষ্ট করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি দোকানে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরো বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। এসময় সাথে ছিলেন,মতলব দক্ষিণ থানার এএসআই সুমন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন