জাতীয় ক্রিকেট দলে খেলার স্বপ্ন দেখেন হাজীগঞ্জের তাসকিন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২১ | ৩:৩৫
Link Copied Successfully!

প্রথম বাংলাদেশী ওমান জাতীয় দলে ডাক পান ক্রিকেটার তাসকিন আহাম্মেদ রিয়াদ। হাজীগঞ্জে বেড়ে উঠা এই ক্রিকেটার চান ওমান, কাতার বা নিজ দেশের জাতীয় দলে খেলার সুযোগ। ওমান জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়েছিল। ইনজুরি তাকে খেলতে দেয়নি গেল টি-টোয়ান্টি বিশ্বকাপ। তবে হাল ছাড়েনি। এখন ফিটনেস নিয়ে সন্তুষ্ট, ফিরতে চান ২২ গজের ক্রীজে। করতে চান দুর্দান্ত গতির বল।

ছোটবেলা থেকেই ক্রিকেট নিয়ে তাসকিন আহম্মেদ রিয়াদের স্বপ্ন। ক্রিকেটের যাত্রা শুরু হয় আবাহনী সিসিএস থেকে। সে ডানহাতি ফাস্ট বোলার। মাঝে মাঝে ব্যাট হাতেও জ্বলে উঠে ক্রিকেট মাঠে। জন্মস্থন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়। এই উপজেলা থেকে প্রথম কোন ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেন। তাও আবার দেশে বা ভীনদেশের হয়ে।

তাসকিন আহাম্মেদ রিয়াদ হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের চিলাচোঁ মজুমদার বাড়ীর এমরান হোসেন মজুমদারের বড় সন্তান। তার বাবা দীর্ঘ বছর ধরে ব্যবসা করার সুবাধে পুরো পরিবার পাড়ি দেয় ওমানে। তবে তাসকিন আহম্মেদ রিয়াদ বর্তমানে কাতারে রয়েছেন। খেলছেন সেখানের ঘরোয়া ক্রিকেট।


তাসকিন আহম্মেদ রিয়াদ জানান, তিনি এখন পুরোপুরি ফিট। শারিরিকভাবে সুস্থ। পুনোরায় বল হাতে নামছেন মাঠে।

বিজ্ঞাপন

২০১৫ সালে ওমান ক্রিকেটের উদ্দেশ্যে পাড়ি দেয় রিয়াদ। সেখানে যাত্রা শুরু হয় ব্যাংক দোফার টিমের হয়ে সেকেন্ড ডিভিশন খেলার সুযোগ। ব্যাংক দোফার টিমের হয়ে তৃতীয় ম্যাচে প্রতিপক্ষের ৫ উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন ওমান ক্রিকেট বোর্ডের। তারপর ওমান প্রিমিয়ার লীগে সুয়োগ লুপে নেয়। ২০১৫-২০১৬ সালে খুব ভালো ক্রিকেট খেলে তাসকিন আহম্মেদ রিয়াদের। বাংলাদেলে বংশদুত ওমান ক্রিকেটে প্রথম সুযোগ হয়। ওমান জাতীয় দলের হয়ে খেলতে হলে চার বছরের স্থায়ীত্বকাল প্রয়োজন। দুই বছরের মধ্যে ওমান এ টিমের হয়ে সেখানে ঘরোয়া ম্যাচ খেলতে গিয়ে ইঞ্জুরি হয়ে পড়ে।

ইন্ডিয়ান একটি হসপিটালে অপারেশন শেষে ছুটিতে আসে মাতৃভূমিতে। দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। গ্রামে ব্যাডমিন্টন খেলতে গিয়ে আবার ইঞ্জিুরিয়ে পড়ে। তারপর ক্রিকেটের ছোট ক্যারিয়ারে বড় স্বপ্নটা বিলিন হয়ে যায়। খেলা হয়নি আর ওমানের হয়ে গেলি টি-টোয়ান্টি বিশ্বকাপ।
সরজমিনে এই ক্রিকেটারের গ্রামের বাড়ীতে গিয়ে কথা হয় পরিবারের সাথে। তার বাবা এমরান হোসেন বড় ছেলে তাসকিনকে নিয়ে স্বপ্ন দেখেন। তিনি বলেন, ওমান আমার খুব পরিচিত জায়গা। সেখানে ২২ বছর কেটেছে। পুরো পরিবার নিয়ে থাকার সুবাধে তাসকিন সেখানে জাতীয় দলে ডাক পান। ইনজুরীর কারণে পিছিয়ে পড়েছে। তার বিশ^াস তাসকিন আহাম্মেদ রিয়াদ ওমান বা বাংলাদেশের জাতীয় দলে ক্রিকেট খেলবে।

তিনি আরো জানান, তার ছোট ছেলে রাশেদ মজুমদারকে আগামী বছর ঢাকা বিকেএসপিতে ভর্তি করানো হবে। তারও স্বপ্ন ক্রিকেট খেলা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা