আগামী বইমেলা হবে অনলাইনেও

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২১ | ১১:২৬
Link Copied Successfully!

সবকিছু ঠিক থাকলে অমর একুশে বইমেলা-২০২২ ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে। ইতোমধ্যেই বইমেলা ঘিরে শুরু হয়েছে নানা প্রস্তুতি। মেলার আয়োজক বাংলা একাডেমি এক মাস ধরেই এ নিয়ে কাজ করছে। এবার অনলাইনেও বইমেলা আয়োজনের বিষয়টি মাথায় রেখে এগিয়ে যাচ্ছে তারা। গত কয়েক বছরের মতো এবারও মেট্রোরেলের চলমান কাজ এবং কোভিড পরিস্থিতি বইমেলা আয়োজনের অন্যতম চ্যালেঞ্জ। প্রকাশকরা বলছেন, এ ক্ষেত্রে গতবারের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। দূর করতে হবে প্যাভিলিয়ন ও স্টলবিষয়ক কাঠামো নির্মাণের ত্রুটি। গত বছর প্রকাশকদের অসন্তোষের অন্যতম কারণ ছিল এই কাঠামো বিন্যাস।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা যুগান্তরকে বলেন, আগামী বইমেলা নিয়ে আমরা এক মাস আগে থেকেই কাজ শুরু করেছি। মেলা অন্যান্যবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানেই হবে। অমর একুশে বইমেলার চিরায়ত নিয়ম অনুযায়ী মেলা যেভাবে শুরু ও শেষ হয় এবারও সেভাবেই হবে। আমরা এবার মূলত দৃশ্যমান বইমেলার পাশাপাশি অনলাইনেও বইমেলার বিষয়টি ভাবছি যেখানে অনলাইনেও বই বিক্রির ব্যবস্থা রাখা হবে। অনলাইনের বিষয়টিও যেন বিকশিত হয় সেদিকে লক্ষ রেখেই আমরা এগিয়ে যাচ্ছি।

অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ যুগান্তরকে বলেন, আমরা মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাদের কাজের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নিয়েছি। আমরা আশা করছি এবারও তাদের কাছ থেকে সহযোগিতা পাব। টিএসসি থেকে দোয়েল চত্বর এবং শাহবাগ থেকে দোয়েল চত্বর রাস্তায় এবারও আমরা সম্প্রসারিত জায়গা পাব। আমরা এখন প্রস্তুতিমূলক কাজগুলো নিয়ে ব্যস্ত। বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, একাডেমির কার্যনির্বাহী পরিষদের দুজন প্রতিনিধি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলিশ, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদের নিয়ে ইতোমধ্যে আগামী বইমেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এবার এই কমিটির সঙ্গে যুক্ত হয়েছেন প্রখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। শিগগিরই এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, আমরা প্রকাশকরা চাই, অমর একুশে বইমেলার যে মূল থিম ও চরিত্র তার কেনো পরিবর্তন আনা যাবে না।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা