সোমবার রাত ১২ টার পর থেকে আবার শুরু হবে ইলিশ ধরা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৪, ২০২১ | ১২:৩০
Link Copied Successfully!

নদী পাড়ে দীর্ঘ ২২ দিন অলস সময় কাটানো জেলে পাড়া। সোমবার মধ্যরাতের পর বইবে উৎসবের আমেজ। সোমবার (২৫ অক্টোবর) রাত ১২টার পর থেকে আবারও নদীতে ইলিশ মাছ ধরা আবার শুরু হবে। ইতিমধ্যে জাল ও নৌকা মেরামত করে প্রস্তুতি নিয়েছে জেলেরা।

দক্ষিণাঞ্চলের অন্যতম বড় চাঁদপুর মাছ ঘাটেও ফিরছে কর্মচাঞ্চল্য। বিগত বছরের মতো এবছরও কর্মসূচি সফল হয়েছে দাবি মৎস্য বিভাগের।

গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২২দিন চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজেন্ডার পর্যন্ত চলে মা ইলিশ রক্ষা কার্যক্রম। কর্মসূচি সফল করতে স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের তৎপরতা ছিলো উল্লেখ করার মতো।

বিজ্ঞাপন

২২ দিনে চাঁদপুরের সীমানায় মাছ শিকারের অপরাধে দুই শতাধিক জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। অবশ্য অনেক জেলেই এ কর্মসূচি মেনে নদীতে মাছ ধরতে যায়নি। তাই তারা তাদের জাল নৌকা মেরামত করে প্রস্তুতি নিয়েছে।

আড়ৎদার মো. ফারুক হোসেন জানান, নির্ধারিত সময়ে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ এর চাল পৌঁছানো হয়েছে জেলেদের কাছে। তবুও অল্প কিছু অসাধু জেলে মাছ ধরে। তবে এ জেলার বাহিরে অর্থাৎ বহিরাগত জেলেরা এসেও চাঁদপুরের নদীতে মাছ ধরেছে।

চাঁদপুরের মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, এবছর কর্মসূচি প্রায় শতভাগ সফল হয়েছে। কর্মসূচি সফল হওয়ায় আগামী বছরও ইলিশের উৎপাদনের ধারাবাহিকতা থাকবে।

বিজ্ঞাপন

চাঁদপুর মৎস্য বিভাগের তথ্য মতে, এ কর্মসূচি চলাকালে চাঁদপুরে মোট প্রায় ১শ’ মোবাইলকোর্ট ও আড়াই শতাধিক অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ১০৮টি মামলা ও এসময়ে ইলিশ জব্দ করা হয়েছে দেড় টন। চাঁদপুরে ৫১ হাজার ১শ’ ৯০ জন জেলে রয়েছে।

সূত্র: একাত্তর টিভি
HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের