প্রেমিকের পর প্রেমিকার আত্মহনন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২২, ২০২০ | ১০:৫৯
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার প্রেমিকের আত্মহনন এর পর প্রেমিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার বারপাইকা ও হর্ণিদুর্গাপুর গ্রামে ২১ জুন রোববার রাতে ও ২২জুন সোমবার দুপুরে ঘটনা দুইটি ঘটে।

জানা গেছে, আত্মহননকারী যুবক-যুবতী প্রেমিক-প্রেমিকা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের মিয়াজী বাড়ির কাদর আলীর ছেলে শাকিল (২২) ২১জুন রোববার রাতে বাড়ির একটি আম গাছের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করার পর ময়না তদন্ত সম্পন্ন করার পর ২২ জুন সোমবার বিকালে তার লাশ দাফন করা হয়। এ ব্যাপারে শাকিলের ভাই এমরান হোসেন বাদী হয়ে সোমবার সকালে একটি অপমৃত্যু মামলা করে।

বিজ্ঞাপন

অপরদিকে, সোমবার দুপুরে ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণিদুর্গাপুর গ্রামের ভুঁইয়া বাড়ির মনু মিয়া ভুঁইয়ার মেয়ে আছিয়া আক্তার মুক্তা (১৭) ২২ জুন সোমবার দুপুরে তাদের বসতঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারেও অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, প্রথম ঘটনায় অপমৃত্যু মামলা রুজ্জু হয়েছে। দ্বিতীয় ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়ে আমাদের জানা নেই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা