গণতন্ত্রের হুমকি ফেসবুক’ নোবেলজয়ী সাংবাদিক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১১, ২০২১ | ১২:৫৪
Link Copied Successfully!

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে সম্প্রতি বিভাজন সৃষ্টি, শিশুদের ক্ষতি করা, নিরাপত্তার চেয়ে লাভের দিকে বেশি নজর দেওয়া ও গুজব ছড়ানোসহ নানা অভিযোগ উঠেছে।

এবার ফেসবুককে গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ বলে অভিযোগ করেছেন নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা। এছাড়া ফেসবুকের বিরুদ্ধে ভুয়া খবর ও গুজবকে প্রাধান্য দেওয়ারও অভিযোগ তুলেছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাক স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করে দিমিত্রি মুরাতভের সঙ্গে এ বছর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার জিতেছেন সাংবাদিক মারিয়া রেসা। পুরস্কার ঘোষণার পর শনিবার একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ফেসবুকের বিরুদ্ধে এসব অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে রেসা বলেন, ফেসবুক গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যটি ঘৃণা, ভুয়া তথ্য ও গুজব ছড়ানো রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফেসবুক তথ্য নিয়ে একেবারেই নিরপেক্ষ নয় বলে অনেকবার প্রমাণ পাওয়া গেছে। নিরপেক্ষতার চেয়ে ঘৃণা, ক্ষোভ এবং মিথ্যা তথ্য ছড়ানোর উপরই বেশি গুরুত্ব দেয় জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

ফেসবুকের সিভিক মিসইনফরমেশন টিমের সাবেক প্রোডাক্ট ম্যানেজার ফ্রান্সেস হিউগেনও সম্প্রতি ফেসবুক নিয়ে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ফেসবুক মানুষের চেয়ে মুনাফার দিকে বেশি গুরুত্ব দেয়।
ফেসবুকের এহেন কর্মকাণ্ডে জনপ্রিয় ম্যাগাজিন টাইম তাদের সর্বশেষ প্রচ্ছদেও ফেসবুকের এই বিষয়টি সামনে এনেছেন। ওই প্রচ্ছদে দেখা গেছে জাকারবার্গের মুখের ওপর একটি ‘ডিলিট ফেসবুক’ লেখা আইকন। আইকনের নিচে রয়েছে দুটি অপশন- ‘ক্যান্সেল’ আর ‘ডিলিট’।

অবশ্য মারিয়া রেসার এসব অভিযোগ নাচক করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা