কুমিল্লায় চাকরির লোভ দেখিয়ে নিয়ে দফায় দফায় ধর্ষণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২১ | ৮:৫৩
Link Copied Successfully!

কুমিল্লায় চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে দফায় দফায় ধর্ষণের অভিযোগে কাউছার আহমেদ নামে এক ভুয়া মেজরকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার গভীর রাতে জেলার আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কাউছার আহমেদ (৪১) জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই ধর্ষককে গ্রেফতারের বিষয়টি অবহিত করেন কুমিল্লার র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাকিব হোসেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ধর্ষক কাউছার আহমেদ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে গত ১৮ জুন থেকে ৮ আগস্ট পর্যন্ত চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ওই নারীকে ইচ্ছার বিরুদ্ধে দফায় দফায় জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়।

বিষয়টি নিয়ে ভিকটিম শুক্রবার দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কাছে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গভীর রাতে নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক কাউছার আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের ছবি ভিডিও ভাইরাল করার হুমকি প্রদানের বিষয়টি স্বীকার করে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের